বাংলা গল্প ‘নিয়তি’ -হুমায়ূন আহমেদ
আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে। জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই। কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই। মুক্তির মহানন্দ।
বাবা এই ভয়ংকর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা-তদবির করতে লাগলেন। শুনে আমার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এমন চমক্কার জীবন- এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়ায় মরতে হলেও এখানেই মরব। তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হলো।
শুধু আমি একা নই, পালা করে আমরা সব ভাইবোন জ্বরে পড়তে লাগলাম। একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে। জ্বর আসেও খুব নিয়মিত। আমরা সবাই জানি কখন জ্বর আসবে। সেই সময়ে লেপ-কাঁথা গায়ে জড়িয়ে আগেভাগেই বিছানায় শুয়ে পড়ি।
মা তাকে দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না। থালায় করে দিতে হয়। শুধু তা-ই না, খাবার দেবার পর তাকে মুখে বলতে হয়- খাও। খানদানি কুকুর। আদব-কায়দা খুব ভালো। তবে বয়সের ভারে সে কাবু। সারা দিন বাড়ির সামনে শুয়ে থাকে। হাই তোলে, ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্যে অপেক্ষা করে।
এক ভোরবেলার কথা। আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি। আমার সঙ্গে শেফু এবং ইকবাল। মা এসে আমাদের মাঝখানে শাহীনকে (আমার ছোট ভাই) বসিয়ে দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়।
দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দগদগে ঘা দেখা দিল। এ থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়।
আরও দুদিন কাটল। কুকুরটি চোখের সামনে পচেগলে যাচ্ছে। তার কাতরধ্বনি সহ্য করা মুশকিল। গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে।
বাবা মাকে ডেকে বললেন, আমি এর কষ্ট সহ্য করতে পারছি না। তুমি বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমাদের চেখের সামনে পরপর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে উঠেছেন। তবু শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম। একে বলি নিয়তি।
কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো। নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটি কাজ তিনি কী করে করতে পারলেন। রাগে, দুঃখে ও অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি। বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন।
দুজন চুপচাপ বসে আছি। চারদিকে ঘন অন্ধকার। তক্ষক ডাকছে। বাড়ির চারপাশের আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে।
বাবা কিছুই বললেন না। হয়তো অনেক কিছুই তাঁর মনে ছিল। মনের ভাব প্রকাশ করতে পারলেন না। একসময় বললেন, যাও ঘুমিয়ে পড়ো। আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেলেছেন। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল।
শব্দার্থ ও টীকা:
পাঠ-পরিচিতি: বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘আমার ছেলেবেলা’ থেকে ‘নিয়তি’ নামক গল্পটি সংকলিত হয়েছে। লেখকের ছোটবেলায় বাবার চাকরিসূত্রে জগদলের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন স্মৃতি এবং তার অনুভূতি অত্যন্ত হৃদয়গ্রাহী করে এখানে বর্ণনা করা হয়েছে। জমিদারবাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটে সাপের ছোবল থেকে রক্ষা করে। সাপটিকে মেরে ফেললেও কুকুরটিও সাপের কামড় খায়। সাপের কামড়ের বিষক্রিয়ায় আক্রান্ত কুকুরটির পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন। কুকুরের এই নিয়তি তার বালক চিত্তে বেদনার সঞ্চার করে।
অনুশীলনী।
কর্ম-অনুশীলন
১। গৃহপালিত পশুপাখি আমাদের যেসব উপকারে আসে তা লেখ ।
২। গল্পে উল্লেখিত কুকুরটির মতো কোনো কুকুরের কর্মকাণ্ড তোমার জানা থাকলে তার বর্ণনা লিখে শিক্ষককে দেখাও।
বহুনির্বাচনি প্রশ্নঃ
১। তিন ভাই-বোন কোথায় বসে গায়ে রোদ মাখে?
ক. উঠোনের ঘাসে
খ. ঘরের বারান্দায়
গ. মন্দিরের চাতালে
ঘ. বৈঠকখানায়
২। বেঙ্গল টাইগারকে খানদানি বলা হয়েছিল কেন?
ক. আদব-কায়দার জন্য
খ. স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য
গ. সুন্দর চেহারার জন্য
ঘ. বয়স হওয়ার জন্য
উদ্দীপকটি পড় এবং ৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
কামালের প্রিয় কবুতর ‘রাজা’ ফিরে এলে সে আনন্দে টগবগ করতে থাকে। রাজার জন্য নূপুর কিনে আনবে, সুন্দর বাসা তৈরি করবে- এ কথা ভাবতে ভাবতে সে রাতে ঘুমিয়ে যায়। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলে দৌড়ে গিয়ে দেখে উঠোনে ছোপ ছোপ রক্ত আর পালক। তার রাজা কোথাও নেই। বিপ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে সে দিকে।
৩। উদ্দীপকের রাজা ‘নিয়তি’ গল্পের যে চরিত্রের প্রতিনিধি তা হলো
ক, কেউটে সাপ
খ. বেঙ্গল টাইগার
গ. তক্ষক
ঘ. দৈত্য
সৃজনশীল প্রশ্নঃ
আলী আব্বাসের প্রিয় ঘোড়া দুলকি। এর নাম-ডাক বহুদূর পর্যন্ত বিস্তৃত। তাই একে নিজের সম্পদে পরিণত করার আগ্রহ অনেকেরই। আব্বাস একদা দুলকিকে নিয়ে শিকারে যায় গভীর বনে। এ সুযোগে দস্যুরা তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। মৃত্যু নিশ্চিত জেনেও সে দৌড়ে আসে দুলকির কাছে। মনিবের জীবন বাঁচাতে দুলকি তাকে নিয়ে জীবনপণ দৌড় শুরু করে। দস্যুরাও তার পেছন পেছন ছোটে। গর্জে ওঠে তাদের বন্দুক। মনিবকে নিয়ে নিরাপদে ফিরে এলেও গুলিবিদ্ধ দুলকি অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ক. কোন জায়গায় লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় দিনগুলো কেটেছে?
খ. বাবা এই ভয়ংকর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা করছেন। জায়গাটিকে ভয়ংকর বলার কারণ কী?
গ. উদ্দীপকের দুলকি এবং ‘নিয়তি’ গল্পের বেঙ্গল টাইগার-এর মধ্যকার সাদৃশ্যের দিকটি তুলে ধর।
ঘ. প্রাণীর প্রতি মমত্ববোধ থাকলেও উদ্দীপকের আলী আব্বাস ও নিয়তি গল্পের লেখকের বাবার দৃষ্টিভঙ্গি ভিন্ন।’- মন্তব্যটি বিশ্লেষণ কর।