..

SSC গণিত সমাধান সৃজনশীল (Srijonshil) এবং বহুনির্বাচনি (mcq) প্রশ্নের উত্তর অনুশীলনী-১২.১ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গণিত সমাধান
সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনী: ১২.১
General Math Guide Srijonshil and MCQ for Class 9-10. SSC General Math Solution MCQ and Srijonshil Question and Answer pdf download.
SSC General Math Solution
Exercise-12.1
দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
◈ সরল সহসমীকরণ
সরল সহসমীকরণ বলতে দুই চলকবিশিষ্ট দুইটি সরল সমীকরণকে বুঝায় যাদের যুগপৎ সমাধান চাওয়া হয়, এরূপ দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণজোটও বলে। প্রথমে আমরা 2x + y = 12 সমীকরণটি বিবেচনা করি। এটি একটি দুই চলকবিশিষ্ট সরল সমীকরণ।
◈ দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান যোগ্যতা
(ক) আগের আলোচিত 2x + y =12, x – y =3 সমীকরণ জোটটি বিবেচনা করি। এর অনন্য (একটি মাত্র) সমাধান আছে। এরূপ সমীকরণজোটকে সমঞ্জস (Consistent) বলা হয়। সমীকরণ দুইটির x ও y এর সহগ তুলনা করে (সহগের অনুপাত নিয়ে) পাই, 2/1 ≠ 1/-1/, সমীকরণজোটটির একটি সমীকরণকে অন্যটির মাধ্যমে প্রকাশ করা যায় না। এজন্য এরূপ সমীকরণকে পরস্পর অনির্ভরশীল (Independent) সমীকরণজোট বলা হয়।
সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সমীকরণজোটের ক্ষেত্রে অনুপাতগুলো সমান নয়।
অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
1. 3x – 5z = 7
6x – 10y = 7
সমীকরণ জোটের সমাধান-
[ক] অসংখ্য

[খ] অনন্য

[গ] দুইটি

☑ সমাধান নেই
2. দুই চলকবিশিষ্ট সরল সমীকরণজোটে কয়টি সরল সমীকরণ থাকে?
[ক] 1

☑ 2

[গ] 3

[ঘ] 4
3. 1/3.x – y = 0, x – 3y = 0, সমীকরণজোটটি-
i. সঙ্গতিপূর্ণ
ii. অনির্ভরশীল
iii. কোনো সমাধান নেই
নিচের কোনটি সঠিক?
☑ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii
4. 2x + y = 12 এবং x – y = 3 সমীকরণজোট-
i. সঙ্গতিপূর্ণ
ii. অনির্ভরশীল
iii. নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?
☑ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii
5. 5x – 3y = 7; 10x – 6y = 14
উপরের উল্লিখিত সমীকরণজোট-
i. সমঞ্জস
ii. পরস্পর নির্ভরশীল
iii. এর অসংখ্য সমাধান আছে
নিচের কোনটি সঠিক? [কু. বো. b. প্র. ’15]
[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

☑ i, ii ও iii
12.1 : সরল সহসমীকরণ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
6. দুই চলকবিশিষ্ট সরল সমীকরণজোটে কয়টি সরল সমীকরণ থাকে? (সহজ)
[ক] 1

☑ 2

[গ] 3

[ঘ] অসংখ্য
7. দুই চলকবিশিষ্ট সরল সমীকরণ নিচের কোনটি? (সহজ)
[ক] ax² + bx + c = 0

[খ] 2x + 3y + 6y = 0
[গ] 2x² + x = 2

☑ 2x + 3y = 6
8. x – y = 3 সমীকরণের সমাধান কয়টি? (সহজ)
[ক] 1

[খ] 2
[গ] 3

☑ অসংখ্য
9. সরল সহসমীকরণে রাশি দুইটির ঘাত সর্বদা কত? (সহজ)
[ক] 0

☑ 1

[গ] 2

[ঘ] 3
10. নিচের কোনটি 2x + y = 12 এবং x – y = 3 সমীকরণের একটি সমাধান? (মধ্যম)
[ক] (0, 5)

[খ] (1, 5)

☑ (5, 2)

[ঘ] (5, 3)
11. x – y = 2, 3x – 3y = 6 সমীকরণজোটে কয়টি সমাধান রয়েছে? (সহজ)
[ক] 1

[খ] 2

[গ] 3

☑ অসংখ্য
12. দুই চলকবিশিষ্ট সমীকরণে চলকদ্বয়ের কয়টি মান দ্বারা সমীকরণ সিদ্ধ হতে পারে? (সহজ)
[ক] একটি

[খ] দুইটি

[ঘ] চারটি

☑ অসংখ্য
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
13. সরল সহসমীকরণ-
i. দুই চলকবিশিষ্ট দুইটি সরল সমীকরণ
ii. দুটিকে একত্রে সমীকরণজোটও বলে
iii. জোটের সমীকরণের চলক দুইটি একই বৈশিষ্ট্যের হয়
নিচের কোনটি সঠিক? (সহজ)
[ক] i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

☑ i, ii ও iii
14. 2x + y = 6 এবং x – y = 0 দুইটি সমীকরণ-
i. একত্রে এদের সমীকরণজোট বলে
ii. এদের একটি সাধারণ সমাধান আছে
iii. এদের একটি সাধারণ সমাধান (2, 1)
নিচের কোনটি সঠিক? (সহজ)
☑ i ও ii

[খ] i ও iii

[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে 15 -17 নং প্রশ্নের উত্তর দাও :
2x + y = 12 ………(1) x – y = 3 ………….(2) সমীকরণজোট :
15. নিচের কোনটি (1) নং সমীকরণকে সিদ্ধ করে? (মধ্যম)
[ক] (0, 3)

☑ (3, 6)

[গ] (3, 2)

[ঘ] (2, 1)
16. নিচের কোনটি (2) নং সমীকরণকে সিদ্ধ করে? (মধ্যম)
☑ (5, 2), (3, 0)

[খ] (6, 2), (2, 1)

[গ] (6, 3), (2, 5)

[ঘ] (8, 3), (5, 3)
17. সমীকরণজোটটির সমাধান কত? (মধ্যম)
[ক] (5, 1)

☑ (5, 2)

[গ] (6, 2)

[ঘ] (7, 3)
12.2 : দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান যোগ্যতা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
18. x + y = 3 সমীকরণের ওপর নির্ভরশীল নিচের কোনটি? (সহজ)
[ক] 2x + 2y = 8
[খ] 3x + 4y = 9
☑ 4x + 4y = 12
[ঘ] 2x + 3y = 6
SSC গণিত সমাধান সৃজনশীল (Srijonshil) এবং বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর অনুশীলনী-১২.১
৯ম-১০ম শ্রেণি
সাধারণ গণিত সমাধান
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি।
SSC General Math Solution Download pdf version.
Exercise-12.1

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *