..

ভিপিপি যোগে বই পাঠানোর অনুরোধ জানিয়ে পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র

ভিপিপি যোগে বই পাঠানোর অনুরোধ জানিয়ে পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র লেখো।
ভিপিপি যোগে বই পাঠানোর অনুরোধ জানিয়ে পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র
১৮ই মার্চ ২০২৪
বরাবর,
ম্যানেজার
পাঠশালা প্রকাশন 
২৬, আলী রেজা মার্কেট
বাংলাবাজার, ঢাকা-১০০০
জনাব,
শ্রদ্ধা জানবেন। আপনাদের প্রকাশিত কিছু বই আমার জরুরি প্রয়োজন। তাই নিম্নলিখিত বইগুলো যত দ্রুত সম্ভব ভিপিপি যোগে পাঠিয়ে বাধিত করবেন। বইপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই মূল্য পরিশোধ করা হবে।
অতএব, বইগুলো নিম্নলিখিত ঠিকানায় দ্রুত পাঠিয়ে দেওয়ার বিনীত অনুরোধ রইল।
আপনার বিশ্বস্ত
কমলিকা চৌধুরী
নবম শ্রেণি (মানবিক), রোল নং-০৫
হামসাদী সরকারি উচ্চ বিদ্যালয়
সোনারগাঁ, নারায়ণগঞ্জ
বইয়ের তালিকা
১. পাঠশালা মাধ্যমিক সৃজনশীল বাংলা – ২০২৪
২. পাঠশালা মাধ্যমিক ইংরেজি – ২০২৪
৩. পাঠশালা জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা সহায়িকা-২০২৪
৪. পাঠশালা জেএসসি বহুনির্বাচনি টেস্ট পেপারস-২০২৪
[ঠিকানাসহ খাম হবে]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *