..

বিশুদ্ধ পানির অভাব সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্যে পত্র

তোমার এলাকার বিশুদ্ধ পানির অভাব সম্পর্কে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্যে সংবাদপত্রের সম্পাদকের নিকট একটি পত্র রচনা করো।
বিশুদ্ধ পানির অভাব সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্যে পত্র
তারিখ: ২০শে মে ২০২৪
বরাবর,
সম্পাদক
দৈনিক মানবজমিন
৪ কারওয়ান বাজার, ঢাকা।
জনাব,
আপনার বহুল প্রচারিত ‘দৈনিক মানবজমিন’ পত্রিকায় অনুগ্রহপূর্বক আমার নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে প্রকাশের মাধ্যমে এলাকার অধিবাসীদের দুঃখ-কষ্টের করুণ চিত্র তুলে ধরলে কৃতার্থ হব।
বিনীত নিবেদক
কামাল হোসেন
দৌলতপুর, কুষ্টিয়া।
বিশুদ্ধ পানির ব্যবস্থা চাই
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার অন্তর্গত চরদিয়াড়ি গ্রামের দারিদ্র্য-পীড়িত অধিবাসীরা দীর্ঘকাল ধরে নিদারুণ পানিকষ্ট ভোগ করে আসছে। বিশুদ্ধ পানি পাওয়ার মতো কোনো নলকূপ এই গ্রামে নেই। গ্রামে রয়েছে অতি পুরাতন তিনটি পাতকূপ, দুটি পুরাতন পুকুর ও ছোট একটি খাল। পানির এ সীমিত উৎস থেকে গ্রামবাসী কোনোরকমে দৈনন্দিন কাজ ও পানীয় জলের অভাব মিটিয়ে থাকে। পুকুরগুলো অতি পুরাতন এবং সংস্কারের অভাবে শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদে পরিপূর্ণ। খালটিতে একমাত্র বর্ষা মৌসুম ছাড়া অন্য সময় মোটেই পানি থাকে না। শুকনো মৌসুমে তাই নিদারুণ পানিকষ্ট দেখা যায়। যে কয়টি পাতকূপ আছে তা গ্রামবাসীর প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে না। মানুষ বাধ্য হয়ে পুকুরের জীবাণুযুক্ত পানি পান করে। ফলে প্রায়ই গ্রামবাসীকে কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড প্রভৃতি রোগে আক্রান্ত হতে হয়, অনেকে অকালে মৃত্যুবরণ করে।
অতএব আমাদের এ মারাত্মক সমস্যাটি গভীর সহানুভূতির সঙ্গে বিবেচনা করে অনতিবিলম্বে গ্রামে কয়েকটি নলকূপ স্থাপন করার জন্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বিনীত নিবেদক
গ্রামবাসীর পক্ষে
কামাল হোসেন
[এখানে ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *