..

জরিমানা মওকুফের জন্য আবেদনপত্র

মনে করো, তোমার নাম আবেদ মেহেদী। জরুরি প্রয়োজনে গত মাসে তোমার বাবা খুলনা গিয়েছিলেন। যে কারণে তুমি যথাসময়ে বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পার নি। এ অবস্থায় বিলম্বে বেতন ও ফি প্রদানের ক্ষেত্রে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
[সি. বো. ১৪]
জরিমানা মওকুফের জন্য আবেদনপত্র

০৯/০৮/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
মাছিমপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়
বাগহাটা, নরসিংদী।
বিষয়: জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার বাবা জরুরি প্রয়োজনে গত মাসে খুলনা গিয়েছিলেন। সেখান থেকে ফিরতে তাঁর প্রায় এক সপ্তাহ সময় লেগে গিয়েছিল। যে কারণে আমি যথাসময়ে বিদ্যালয়ের মাসিক বেতন ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি পরিশোধ করতে পারিনি।
অতএব, বিনীত আবেদন, অনাকাক্সিক্ষত সমস্যাটির বিষয় বিবেচনা করে জরিমানা মওকুফ করে আমাকে বকেয়া বেতন ও ফি পরিশোধের সুযোগ দিতে আপনার মর্জি হয়।
বিনীত
আবেদ মেহেদী
৯ম শ্রেণি, শাখা- ব্যবসায় শিক্ষা
রোল-০৬

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *