..

গ্রীষ্মের ছুটি কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র

মনে করো, তুমি ফরহাদ। গ্রীষ্মের ছুটি কীভাবে কাটাবে তা জানিয়ে তোমার বন্ধু শফিককে একটি চিঠি লেখো।

গ্রীষ্মের ছুটি কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র
১০/০৪/২০২২
বয়রা, খুলনা
প্রিয় শফিক,
ভালোবাসা নিয়ো। তোমার চিঠি পেয়ে খুব আনন্দিত হয়েছি। তোমার সাথে কতদিন দেখা হয় না।
যা হোক, তোমাকে একটা খুশির খবর দিই। এপ্রিল মাসের শেষ সপ্তাহে আমাদের বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হবে। ঠিক করেছি আমি বাংলাদেশের বিখ্যাত কিছু ঐতিহাসিক স্থাপনায় বেড়াতে যাব। তুমি তো জানোই ইতিহাস আর ভূগোল সম্পর্কে আমার অনেক আগ্রহ। এ কারণেই ভাবছি মা-বাবার সাথে এই ছুটিতে সোনারগাঁ ও পাহাড়পুর যাব। এ দুটিই আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। বইয়ে এ দুটো জায়গার কথা অনেক পড়েছি। নিজের চোখে দেখতে পেলে সেই জ্ঞান পূর্ণতা লাভ করবে। স্থানগুলোতে গেলে বাংলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানা যাবে। তুমিও চলোনা আমাদের সাথে। খুব মজা হবে।
ভালো থেকো। তোমার মতামত জানিয়ো।
ইতি
তোমার শুভার্থী
ফরহাদ

[নাম ঠিকানাসহ নমুনা
খাম]

 

প্রেরক,

নাম: তারিকুল ইসলাম

ঠিকানা: তাজমহল রোড, চট্টগ্রাম।

ডাকটিকিট

প্রাপক,

নাম: সানজিদা আক্তার

ঠিকানা: সাউথ সেন্ট্রাল রোড, খুলনা।

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *