..

সড়ক দুর্ঘটনা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

সড়ক দুর্ঘটনা
[চ. বো. ১৫]
সাম্প্রতিককালের অন্যতম জাতীয় সমস্যা হলো সড়ক দুর্ঘটনা। নিরাপদ জীবনযাপনের ক্ষেত্রে বিরাট হুমকি হয়ে দাঁড়ায় এটি। প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। পত্রিকা ওল্টালেই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার বীভৎস সব খবর আমাদের চোখে পড়ে। সড়ক দুর্ঘটনার ফলে মানবসম্পদের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের (এআরসি) গবেষণা অনুযায়ী আমাদের দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় গড়ে ১২ হাজার মানুষের মৃত্যু হয়। আহত হয় ৩৫ হাজার লোক। সড়ক দুর্ঘটনা ঘটার পেছনে রয়েছে নানা কিছু কারণ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সরু রাস্তা ও রাস্তায় ডিভাইডার না থাকা, পুরনো ও ত্রুটিপূর্ণ যানবাহন, উন্নতমানের ও টেকসই সড়কের অভাব, চালকের অদক্ষতা, ড্রাইভিং পেশার উৎকর্ষহীনতা, সনাতনি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, সড়ক নিরাপত্তায় সচেতনতার অভাব, বিকল্প যানবাহনের পর্যাপ্ত সুবিধা না থাকা, আইন প্রয়োগের অভাব, জনসচেতনতার অভাব, চালকের ওভারটেকিং করার প্রবণতা, রাস্তায় সড়কবাতি না থাকায় ইত্যাদি মনে রাখতে হবে যে, “একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না”। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে।

সড়ক দুর্ঘটনা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

Similar Posts

  • শিক্ষাসফর | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    শিক্ষাসফর ‘শিক্ষা সফর’ শব্দটি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পরিচিত। জ্ঞান আহরণের ক্ষেত্রে দুটি মাধ্যম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হলো- বই এবং ভ্রমণ। বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে মানুষ প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে। এ অভিজ্ঞতা সব সময় মানুষের মনে অম্লান হয়ে থাকে। ছাত্রসমাজকে জ্ঞানের সংস্পর্শে নিয়ে যাওয়ার জন্যই বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাসফরের আয়োজন করে…

  • বই পড়া | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    বই পড়া [য. বো. ১৫] বই হলো জ্ঞানের আধার। জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়া সর্বাপেক্ষা উত্তম কাজ। অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান বই পড়ার মাধ্যমেই আমরা পেয়ে থাকি। মানুষের মেধা ও মননের বিকাশ সাধনের অন্যতম মাধ্যম হলো বই। সকল কালের এবং সকল দেশের ঘটনা লিপিবদ্ধ রয়েছে বইয়ের প্রতিটি পাতায়। মানুষের…

  • নারী শিক্ষা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    নারী শিক্ষা [কু. বো. ১৫] শিক্ষা প্রতিটি মানুষের জন্মগত মৌলিক অধিকার। এক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের সমান অংশীদারিত্ব রয়েছে। নারী ও পুরুষ সমাজ নামক দেহের দুইটি অবিচ্ছেদ্য অঙ্গ। নারী শিক্ষিত হলে পরবর্তী প্রজন্মও শিক্ষিত হয়ে গড়ে ওঠে। তাই নেপোলিয়ন বলেছেন, “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব।” বর্তমানে বাংলাদেশে নারী শিক্ষার যথেষ্ট উন্নতি…

  • একুশে বইমেলা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    একুশে বইমেলা একুশে ফেব্রুয়ারির সংগ্রামী চেতনাকে স্মরণীয় করে রাখার জন্য ফেব্রুয়ারি মাসজুড়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম আয়োজন হলো মহান একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসজুড়ে এ মেলা চলে। বইমেলা উপলক্ষে বই বিক্রেতা ও প্রকাশকরা নানা সাজে বইয়ের  স্টল বা দোকান সাজিয়ে বসেন। এখানে বিভিন্ন ধরনের বইয়ের সমাহার ঘটে। বইমেলা উপলক্ষে…

  • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” -এ চরণ দ্বারা আমরা স্মরণ করি ভাষাশহিদদের যারা মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিল। এ দিনটি ইতিহাসের পাতায় অমরত্ব লাভ করেছে। বহু তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার গৌরব রক্ষা করেছি। ১৯৪৭ সালের ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ‘পাকিস্তান’ সৃষ্টি হলেও পশ্চিম পাকিস্তান, পূর্ব…

  • পরিবেশ দূষণ | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    পরিবেশ দূষণ [ঢা. বো. ১৫] বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে প্রকৃতি ও পরিবেশের ওপর। জীবনযাপন তাই এখন অনেক আধুনিক, অনেক সহজ। কিন্তু তা করতে গিয়ে মানুষ পরিবেশ ধ্বংসের নেতিবাচক দিকে লক্ষ রাখছে না। মানুষসহ অন্যান্য জীবজন্তু পরিবেশও প্রকৃতির অংশ। প্রকৃতির দানেই মানুষ নানা আঙ্গিকে নিজের জীবনকে সাজিয়ে তুলেছে। অথচ অবিবেচক মানুষদের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *