নির্বাচন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- নূন্যতম এইচ এস সি বা সমমান পাস হতে হবে।
- যে কোন স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে।
- নির্বাচন কমিশনের প্রকল্পে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বয়স শিথিলযোগ্য।
- ২০০৮ সালের নিবন্ধনকৃত ভোটারদের ফরম-২ স্ক্যান করা এবং ডাটাবেজে আপলোড করা।
- সংশ্লিষ্ট দপ্তর প্রধানের নির্দেশক্রমে অবিতরণকৃত স্মার্ট কার্ড রিবক্সিং করা।
- সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত বা ব্যবহৃত সকল ধরণের ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ ও চালু বা মেরামত করা।
- স্মার্ট কার্ড বিতরণ, বিভিন্ন প্রকার আবেদন ও সংযুক্ত দলিলাদি স্ক্যান এবং সংরক্ষণ করা।
- উর্দ্ধতন কমৃকর্তার নির্দেশে প্রকল্পের স্বার্থে যে কোন ধরণের দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন।
কাজ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি সিটি করপোরেশন
নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা এবং মাঠ
পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন পরিচালনা করা।
এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ভোটার তালিকা প্রনয়ন, জাতীয় পরিচয়পত্র
প্রদান এবং স্মার্ট কার্ড উৎপাদন করা। জাতীয় নির্বাচনসহ বিভিন্ন প্রকার
নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা, ইভিএম (EVM) – এর মাধ্যম ভোট গ্রহনে কারিগরী
সহায়তা প্রদান, জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন, ভোটার তালিকা
হালনাগাদ, স্মার্টকার্ড উৎপাদনসহ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের
অফিসগুলোর দাপ্তরিক কাজ পরিচালনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়
আউটসোর্সিং পদ্ধতিতে ২৩১১ জনবল নিয়োগ দিবে। আগ্রহী সকল প্রার্থীরা
(পুরুষ-মহিলা উভয়ে) নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডিইএ প্রকল্প-২ এ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং পদ্ধতিতে প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিন্মোক্ত পদ গুলোতে নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
- নূন্যতম এইচ এস সি বা সমমান পাস হতে হবে।
- যে কোন স্বীকৃত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে।
- নির্বাচন কমিশনের প্রকল্পে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের অধীনে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজারের তত্বাবধানে থেকে কার্যক্রম সম্পাদন করা।
- জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন ও স্থানান্তর সংক্রান্ত সকল আবেদন গ্রহণ করা।
- সকল প্রকার ডাটা এন্ট্রি করা।
- সেবাগ্রহীতা নাগরিককে তার চাহিত সেবা / আবেদনের অসম্পূর্ণতা বিনয়ের সাথে ব্যাখ্যা করা এবং আবেদন সম্পূর্ণ করণে সহায়তা প্রদান করা।
- সেবাগ্রহীতা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাত চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমতিক্রমে তার ব্যবস্থা করা।
- হারানো কার্ডের আবেদন আপলোড করা ও কার্ড বিতরণ করা।
- ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র বিষয়ক যে কোন কাজ উর্ধ্বতনের নির্দেশনা অনুযায়ী সম্পাদন কর।
- ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে প্রকল্পের স্বার্থে যে কোন ধরণের দায়িত্ব পালন করতে বাধ্য থাকা।
- সংশ্লিষ্ট শাখার আইসিটি ইকুইপমেন্ট ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষন নিশ্চিত করা।
- ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র বিষয়ক যে কোনো কাজ নির্দেশনা অনুযায়ী সম্পাদন করা।
- চিঠিপত্র টাইপকরণে কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
- নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে।
- ড্রাইভিং পেশায় কমপক্ষে ০৫ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বিআরটিএ হতে ইস্যূকৃত গাড়ি চালক হিসেবে বৈধ লাইসেন্স থাকতে হবে।
- ঢাকা এবং এর আসে পাশের এলাকার রাস্তা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
- ভালো আচরণ সম্পন্ন হতে হবে।
- নির্বাচন কমিশনের প্রকল্পে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- সকল ড্রাইভারকে প্রকল্প পরিচালক কর্তৃক নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রিপোর্ট করতে হবে এবং সকল ড্রাইভারকে প্রকল্প কর্তৃক নির্দেশিত দায়িত্বসমূহ যথাযথভাবে পালন করতে হবে।
- সকল ড্রাইভারকে তাদের নামে বরাদ্দকৃত গাড়িসমূহের নিয়মিত পরিষ্কার পরিছন্নতা ও রক্ষনাবেক্ষন এর জন্য দায়বদ্ধ থাকতে হবে।
- সকল ড্রাইভারকে দায়িত্ব পালনকালীন সময় “Service Provider” কর্তৃক ইস্যুকৃত ইউনিফর্ম পরিধান করতে হবে।
- ড্রাইভারগণকে অফিস সময় শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা পূর্বে আদেশকৃত স্থানে বা অফিসে যোগদান করতে হবে।
- সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বপালন কিংবা নির্ধারিত দায়িত্ব পালনের জন্য গ্যারেজ হতে গাড়ি গ্রহণের পূর্বে প্রয়োজনীয় সকল প্রকার চেকিং করে নিতে হবে।
- অফিস সময় শেষ না হওয়া পর্যন্ত সকল ড্রাইভারকে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এর জন্য অপেক্ষামান থাকতে হবে।
- দায়িত্ব পালন শেষে অফিস ত্যাগ করার পূর্বে সংশ্লিষ্ট গাড়ি নির্ধারিত গ্যারেজে পার্কিং / জমা দেয়ার সময় ফাইনালি একবার প্রয়োজনীয় চেক আপ করে গাড়ি গ্যারেজে রাখতে হবে।
- সকল ড্রাইভারকে গাড়ির প্রয়োজনীয় ডকুমেন্টস যেমনঃ গাড়ীর লগ বুক, হালনাগাদ ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, গাড়ীর ব্লু বুক ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে সংরক্ষণ করতে হবে।
- সকল ড্রাইভারকে সব সময় গাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে।
