..

কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর নিকট পত্র

কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধু অভ্রকে একটি চিঠি লেখো।
[চ. বো. ১৩, ব. বো. ১২]
কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর নিকট পত্র
১৭.০৭.২০২২
শাসনগাছা, কুমিল্লা।
প্রিয় অভ্র,
আমার শুভেচ্ছা নিয়ো। অনেক দিন পর তোমার চিঠি পেলাম। তুমি ক্লাসে প্রথম হয়েছ জেনে খুব আনন্দিত হয়েছি। আমি আরো খুশি হয়েছি তুমি ক্লাসের পড়াশোনার বাইরে কম্পিউটার শিখছ বলে।
বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আর প্রযুক্তির এ যুগে সর্বোচ্চ স্থান দখল করে আছে কম্পিউটার। কম্পিউটার ছাড়া আধুনিক জীবন-যাপন কল্পনা করা যায় না। এর ব্যবহারে সব ধরনের কাজ তুলনামূলক কম সময়ে ও নির্ভুলভাবে করা সম্ভব। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, ব্যবসায়-বাণিজ্য, অফিস-আদালত, চিকিৎসা, বিনোদন সব ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার আজ অপরিহার্য। তাই কর্মক্ষেত্রেও এখন কম্পিউটার জানা লোকদের অগ্রাধিকার। কম্পিউটার-অভিজ্ঞ লোক কখনো বেকার বসে থাকে না। তাই বর্তমান শিক্ষাব্যবস্থায় কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের প্রত্যেকের উচিত অন্যান্য বিষয়ের সাথে কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। বর্তমানে পাঠ্যবইয়ের পড়াশোনা ভালোভাবে আত্মস্থ করার কাজে অগ্রসর শিক্ষার্থীরা কম্পিউটারের সাহায্য নিচ্ছে। তাছাড়া পাঠ্যবইয়ের বাইরেও নানা সৃজনশীল কাজেও এটি ব্যবহার করতে পারছে। তুমি ক্লাসের পড়াশোনার পাশাপাশি কম্পিউটার ভালোভাবে আয়ত্ত করবে, আমার এই শুভকামনা রইল।
আজ আর নয়। মা ও বাবাকে আমার সালাম দিয়ো। তুমি ভালো থেকো।
ইতি-
তোমার বন্ধু
রাজন

[নাম ঠিকানাসহ নমুনা
খাম]

 

প্রেরক,

নাম: তারিকুল ইসলাম

ঠিকানা: তাজমহল রোড, চট্টগ্রাম।

ডাকটিকিট

প্রাপক,

নাম: সানজিদা আক্তার

ঠিকানা: সাউথ সেন্ট্রাল রোড, খুলনা।

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *