..

স্বেচ্ছায় রক্তদান | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

স্বেচ্ছায় রক্তদান

মানুষ সামাজিক জীব। পরের কল্যাণে নিজে উৎসর্গ করে জীবনকে সার্থক করার সুযোগ কেবল মানুষই পায়। বর্তমান সময়ে স্বেচ্ছায় রক্তদান মানুষের কল্যাণ করার এক চমৎকার সুযোগ হয়ে ধরা দিয়েছে মানুষের কাছে। রক্ত মানবদেহের অপরিহার্য একটি উপাদান। রক্ত থাকলেই মানুষের দেহ সজীব ও সক্রিয় থাকে। কিন্তু রক্তের ঘাটতি হলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে। সুস্থ ব্যক্তির স্বেচ্ছায় রক্তদানের বিনিময়ে যেকোনো মুমূর্ষু ব্যক্তির জীবন বেঁচে যেতে পারে। তাই স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজ আর নেই। বর্তমানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। মানুষকে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নানা ধরনের কর্মসূচি পরিচালনা করছে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সংগঠন হলো ‘সন্ধানী’। ১৯৭৭ সাল থেকে। এখনও এটি জনস্বার্থে কাজ করে যাচ্ছে। বিভিন্œ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বাঁধন’-এর অন্তত ১০০টি শাখা রয়েছে। স্বেচ্ছায় রক্তদান করলে যেকোনো ব্যক্তি শারীরিকভাবেও সুস্থ থাকতে পারেন আবার তা অন্যের জীবনকেও বাঁচিয়ে তোলে। তাই স্বেচ্ছায় রক্ত দিয়ে সবাইকে মানবতার কল্যাণে এগিয়ে আসবে হবে।

স্বেচ্ছায় রক্তদান | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

Similar Posts

  • পরিবেশ দূষণ | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    পরিবেশ দূষণ [ঢা. বো. ১৫] বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে প্রকৃতি ও পরিবেশের ওপর। জীবনযাপন তাই এখন অনেক আধুনিক, অনেক সহজ। কিন্তু তা করতে গিয়ে মানুষ পরিবেশ ধ্বংসের নেতিবাচক দিকে লক্ষ রাখছে না। মানুষসহ অন্যান্য জীবজন্তু পরিবেশও প্রকৃতির অংশ। প্রকৃতির দানেই মানুষ নানা আঙ্গিকে নিজের জীবনকে সাজিয়ে তুলেছে। অথচ অবিবেচক মানুষদের…

  • বিশ্বায়ন | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    বিশ্বায়ন আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির ক্ষেত্রে বিশ্বায়ন বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়। বিশ্বায়ন মূলত পারস্পরিক ক্রিয়া ও আন্তঃসংযোগ সৃষ্টিকারী একটি পদ্ধতি। বিভিন্ন জাতির সরকার, প্রতিষ্ঠান ও জনগণের মাঝে এটি সমন্বয় সাধন ও মিথস্ক্রিয়ার সূচনা করে। এই পদ্ধতির চালিকাশক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতি; সবকিছুর ওপরই…

  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    বাংলাদেশের মুক্তিযুদ্ধ  [ব. বো. ১৫] মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করে প্রাণপ্রিয় স্বাধীনতা। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে যে স্বাধীনতা তাকে চিরসমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা জোগাবে চিরদিন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করলেও প্রকৃত মুক্তি আসেনি বাঙালি জাতির।…

  • আমাদের লোকশিল্প | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    আমাদের লোকশিল্প দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্যকেই লোকশিল্প বলা হয়। বাংলাদেশের মানুষের জীবনযাপন ও গ্রামীণ ঐতিহ্যের সাথে লোকশিল্পের নিবিড় যোগাযোগ বিদ্যমান। নানা ঐতিহ্যবাহী লোকশিল্পে আমাদের দেশ সমৃদ্ধ। ঢাকাই মসলিন নিয়ে আজ অবধি আমরা গর্ববোধ করি। লুপ্তপ্রায় নকশিকাঁথা আমাদের গ্রামীণ ঐতিহ্যের স্মারক। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে।…

  • সড়ক দুর্ঘটনা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    সড়ক দুর্ঘটনা [চ. বো. ১৫] সাম্প্রতিককালের অন্যতম জাতীয় সমস্যা হলো সড়ক দুর্ঘটনা। নিরাপদ জীবনযাপনের ক্ষেত্রে বিরাট হুমকি হয়ে দাঁড়ায় এটি। প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। পত্রিকা ওল্টালেই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার বীভৎস সব খবর আমাদের চোখে পড়ে। সড়ক দুর্ঘটনার ফলে মানবসম্পদের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের (এআরসি) গবেষণা অনুযায়ী আমাদের দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায়…

  • বই পড়া | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    বই পড়া [য. বো. ১৫] বই হলো জ্ঞানের আধার। জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়া সর্বাপেক্ষা উত্তম কাজ। অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান বই পড়ার মাধ্যমেই আমরা পেয়ে থাকি। মানুষের মেধা ও মননের বিকাশ সাধনের অন্যতম মাধ্যম হলো বই। সকল কালের এবং সকল দেশের ঘটনা লিপিবদ্ধ রয়েছে বইয়ের প্রতিটি পাতায়। মানুষের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *