..

SSC মানুষ মুহম্মদ (স) গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
মানুষ মুহম্মদ (স)
মোহাম্মদ ওয়াজেদ আলী

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Golpo
Manush Mohammad (sm)
MCQ
Question and Answer pdf download
লেখক পরিচিতি: 
নাম: মোহাম্মদ ওয়াজেদ আলী 
জন্ম তারিখ: ১৮৯৬ খ্রিষ্টাব্দ, ১৩০৩ বঙ্গাব্দের ২৮শে ভাদ্র।
জন্মস্থান: সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রাম।
শিক্ষাজীবন: কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানেই লেখাপড়ার সমাপ্তি ঘটে।
কর্মজীবন: পেশায় সাংবাদিক ছিলেন। ‘দৈনিক মোহাম্মদী, ‘মাসিক মোহাম্মদী’, ‘দৈনিক সেবক’, ‘সাপ্তাহিক খাদেম’, ‘সাপ্তাহিক সওগাত’, ‘দি মুসলমান’ প্রভৃতি পত্রিকায় কাজ করেন।
সাহিত্যিক পরিচয়: রচনার অন্যতম বৈশিষ্ট্য হলো সহজ, সরল প্রকাশভঙ্গি। গদ্যশৈলী ঋজু, রচনা সাবলীল।
প্রবন্ধগ্রন্থ: মরুভাস্কর। 
জীবনীগ্রন্থ: সৈয়দ আহমদ, মহামানুষ মুহসীন, ছোটদের হযরত মুহম্মদ।
অনুবাদকর্ম: স্মার্ণানন্দিনী।
মৃত্যু: ১৯৫৪ সালের ৮ই নভেম্বর।
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
মানুষ মুহম্মদ (স) গল্পের
পাঠ্যবইয়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর

১. সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুহম্মদ (স.) কাদের কাছে উপহাসিত হয়েছিলেন? 
 ক. ইহুদিদের
 খ. খয়বরবাসীদের 
 গ. পৌত্তলিকদের✓
 ঘ. হুদায়বিয়াবাসীদের
 
২. ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’ এ উক্তিতে হযরত মুহম্মদ (স.)-এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?
 ক. সহনশীলতা
 খ. উদারতা
 গ. মহানুভবতা✓
 ঘ. বিচক্ষণতা
 
৩. ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। আমি এমনই এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য। এ বক্তব্যে হযরত মুহম্মদ (স.)- এর চরিত্রের ফুটে ওঠা দিকটি হলো- 
 i. নিরহংকার
 ii. বিচক্ষণতা
 iii. সত্যনিষ্ঠা
 
 নিচের কোনটি সঠিক?
 ক. i✓
 খ. ii
 গ. i ও ii
 ঘ. ii ও iii
 
৪. উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির?
ক. একটিমাত্র পিরান কাচিয়া শুকায় নি তাহা বলে
 রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে।✓
খ. তুমি নির্ভীক এক খোদা ছাড়া করোনিকো কারে ভয় 
 সত্যব্রত তোমায় ভাইতে সবে উদ্ধত কয়।
গ. উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বস উটে
 তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে।
ঘ. বায়তুল মাল হইতে লইয়া ঘৃত-আটা নিজ হাতে
 বলিলে, এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে।
নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
পরীক্ষার প্রস্তুতিমূলক বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. মোহাম্মদ ওয়াজেদ আলী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
 ক. ১৮৯৬ খ্রিষ্টাব্দে✓
 খ. ১৮৯৭ খ্রিষ্টাব্দে
 গ. ১৮৯৮ খ্রিষ্টাব্দে
 ঘ. ১৮৯৯ খ্রিষ্টাব্দে
 
২. মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় জন্মগ্রহণ করেন?
 ক. ফরিদপুর
 খ. সাতক্ষীরা✓
 গ. বরিশাল
 ঘ. পাবনা
 
৩. বি.এ ক্লাসের ছাত্র থাকাকালীন মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগদান করেন?
 ক. স্বদেশি আন্দোলনে
 খ. সিপাহি বিদ্রোহে
 গ. দেশভাগ আন্দোলনে
 ঘ. অসহযোগ আন্দোলনে✓
 
৪. মোহাম্মদ ওয়াজেদ আলী কোন ক্লাসের ছাত্র থাকাকালীন লেখাপড়ার সমাপ্তি ঘটান?
 ক. দশম শ্রেণি
 খ. বি.এ.✓
 গ. এফ.এ.
 ঘ. এম.এ.
 
৫. মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে কোনটি গ্রহণ করেন?
 ক. শিক্ষকতা
 খ. আইন ব্যবসা
 গ. সাংবাদিকতা✓
 ঘ. ব্যবসায়
 
৬. মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকায় কর্মরত ছিলেন?
 ক. মাসিক মোহাম্মদী✓
 খ. ইত্তেফাক
 গ. ধূমকেতু
 ঘ. লাঙল
 
৭. স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ ওয়াজেদ আলী কত সালে কলকাতা ছেড়ে সাতক্ষীরায় চলে আসেন?
 ক. ১৯৩০ সালে
 খ. ১৯৩৫ সালে✓
 গ. ১৯৪০ সলে
 ঘ. ১৯৪৫ সালে
 
৮. মোহাম্মদ ওয়াজেদ আলী কত সালে মৃত্যুবরণ করেন?
 ক. ১৯৫১ সালে
 খ. ১৯৫২ সালে
 গ. ১৯৫৩ সালে
 ঘ. ১৯৫৪ সালে✓
 
৯. শেষ পর্যন্ত মুহম্মদ (স.)-এর মৃত্যুশয্যার পাশে ছিলেন কে?
 ক. আবু বকর (রা.)✓
 খ. উমর (রা.)
 গ. উসমান (রা.)
 ঘ. আলী (রা.)
 
১০. আবু বকর (রা.) কাকে অবিনশ্বর বলেছেন?
 ক. আল্লাহকে✓
 খ. হযরত মুহম্মদ (স.)-কে
 গ. উমর (রা.)-কে
 ঘ. আয়েশা (রা.)-কে
 
১১. হযরত মুহম্মদ (স.) মানুষের মন আকর্ষণ করেছিলেন কী দ্বারা?
 ক. বংশমর্যাদা দ্বারা
 খ. মানবীয় গুণাবলি দ্বারা✓
 গ. ক্ষমতা দ্বারা
 ঘ. শক্তি দ্বারা 
 
১২. মক্কা থেকে মদিনায় হিজরতের পথে মুহম্মদ (স.) কার কুটিরে আশ্রয় নেন?
 ক. আবু বকরের
 খ. আবু মা’বদের✓
 গ. উসমান (রা.)-এর
 ঘ. উমাইর (রা.)-এর
 
১৩. রাহী-পথিকদের সেবা করা কাদের ব্রত ছিল?
 ক. আবু মাবদ দম্পতির✓
 খ. মক্কাবাসীর
 গ. মদিনার মুসলমানদের
 ঘ. তায়েফবাসীর
 
১৪. হিজরতের পথে মুহম্মদ (স.) আবু মাবদের ঘরে আশ্রয় নিলে আবু মাবদ কোথায় ছিলেন?
 ক. বাজারে ছিলেন
 খ. মেষপাল চরাতে গিয়েছিলেন✓
 গ. মক্কায় ছিলেন
 ঘ. মদিনায় গিয়েছিলেন
 
১৫. মুহম্মদ (স.) আশ্রয় গ্রহণ করলে উম্মে মাবদ কী দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেন?
 ক. পানি দিয়ে
 খ. শরবত দিয়ে
 গ. খাগীদুগ্ধ দিয়ে✓
 ঘ. উষ্ট্রদুগ্ধ দিয়ে
 
১৬. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে আবু মাবদ বাসায় ফিরলে স্ত্রী তার কাছে কী বর্ণনা করেন?
 ক. মুহম্মদ (স.)-এর হিযরতের কাহিনি
 খ. মুহম্মদ (স.)-এর রূপের কথা✓
 গ. মুহম্মদ (স.)-এর মানবীয় গুণের কথা
 ঘ. মুহম্মদ (স.)-এর প্রচারিত ধর্মের কথা
 
১৭. কিসের নিবিড় সাধনায় মুহম্মদ (স.)-এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল?
 ক. ধর্মবোধের
 খ. সত্যের✓
 গ. রূপমাধুর্যের
 ঘ. ইসলামের
 
SSC মানুষ মুহম্মদ (স) গল্পের (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৮. কে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ ছিলেন?
 ক. আবু বকর (রা.)
 খ. উমর (রা.)
 গ. আবু মাবদ
 ঘ. মুহম্মদ (স.)✓
 
১৯. কোথায় সত্য প্রচার করতে গিয়ে মুহম্মদ (স.) প্রস্তরাঘাতে জর্জরিত হয়েছিলেন?
 ক. মক্কায়
 খ. মদিনায়
 গ. তায়েফে✓
 ঘ. গেদ্দায়
 
২০. মুহম্মদ (স.) মদিনায় হিজরত করলেন কেন?
 ক. মক্কাবাসীদের নির্যাতনের মাত্রা সহনাতীত হলে✓
 খ. মদিনায় অনেক ধন-সম্পদ লাভের আশায়
 গ. যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করতে
 ঘ. মদিনার গভর্নর হওয়ার জন্য
  
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:
২১. কোন যুদ্ধে মুহম্মদ (স.)-এর মিথ্যা পরাজয়ের সংবাদ শুনে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল?
 ক. বদরের যুদ্ধে
 খ. ওহোদের যুদ্ধে
 গ. খন্দকের যুদ্ধে
 ঘ. খয়বরের যুদ্ধে✓
 
২২. পথিমধ্যে কাকে হত্যা করার জন্য মক্কার কাফেররা শত শত ঘাতক পাঠায়?
 ক. মুহম্মদ (স.)-কে✓
 খ. উমর (রা)-কে
 গ. আবু মাবদকে
 ঘ. উসমান (রা)-কে
 
২৩. মুহম্মদ (স.)-এর মক্কা বিজয়ের দিন কাফেররা খালিদের সাথে হাঙ্গামা বাধিয়ে দিল কেন?
 ক. যুদ্ধ করার অভিপ্রায়ে✓
 খ. খালিদ প্রতারণা করার কারণে
 গ. খালিদ ইসলাম গ্রহণ করায়
 ঘ. মুহম্মদ (স.)-কে হত্যা করার জন্য
 
২৪. মক্কা বিজয়ের পর মুহম্মদ (স.) কাফেরদের প্রতি কোনটি করেছিলেন?
 ক. প্রতিশোধ নিয়েছিলেন
 খ. ক্ষমা করেছিলেন✓
 গ. বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছিলেন
 ঘ. ইসলাম গ্রহণে বাধ্য করেছিলেন
 
২৫. কোনটির মাধ্যমে মুহম্মদ (স.)-এর মনুষ্যত্বের সুমহান প্রকাশ ঘটেছে?
 ক. বদর যুদ্ধ 
 খ. মদিনায় হিজরত
 গ. তায়েফে রক্তাক্ত হওয়া
 ঘ. মক্কা বিজয়ের পর কাফেরদের ক্ষমা করা✓
 
২৬. হযরত মুহম্মদ (স.) মুহূর্তের জন্যও তাঁর অন্তরে কোনটিকে স্থান দেননি?
 ক. বংশগৌরব✓
 খ. মদিনায় যাওয়ার কথা
 গ. দয়া ও ভালোবাসা
 ঘ. কঠোরতা
 
২৭. বক্তৃতার মাঝখানে মুহম্মদ (স.)-কে প্রশ্ন করে থামিয়েছিল কে?
 ক. আবু বকর (রা.)
 খ. উমর (রা.)
 গ. গনৈক পথচারী
 ঘ. গনৈক অন্ধ✓
 
২৮. অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করায় মুহম্মদ (স.)-এর ললাট সামান্য কুঞ্চিত হলো কেন?
 ক. রাগে
 খ. দুঃখে
 গ. বিরক্তিতে✓
 ঘ. ঘৃণায়
 
২৯. হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য কেমন ছিল?
 ক. অপমানের✓
 খ. গৌরবের
 গ. লাভজনক
 ঘ. প্রতিশোধের
 
৩০. মুহম্মদ (স.)-এর মৃত্যুর পর কার গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য হলো?
 ক. উমর (রা.)-এর
 খ. আবু বকর (রা.)-এর✓
 গ. আয়েশা (রা.)-এর
 ঘ. উসমান (রা.)-এর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *