..

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০২ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
দ্বিতীয় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.
SSC General Science
MCQ
Question and Answer pdf download
পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
🔷 পানির ধর্ম : বরফের গলনাঙ্ক ০º সেলসিয়াস। পানির স্ফুটনাঙ্ক ১০০º সেলসিয়াস। ৪º সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ। বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না তবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবহন করে। পানি একটি উভধর্মী পদার্থ হিসেবে কাজ করে। বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ অর্থাৎ এর pH ৭।
🔷 পানির গঠন : পানি দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। H2O হলো পানির রাসায়নিক সংকেত। আমরা যে পানি দেখি সেখানে অনেক পানির অণু ক্লাস্টার আকারে থাকে।
🔷 পানির উৎস : পানির সবচেয়ে বড় উৎস হলো সাগর, মহাসাগর বা সমুদ্র। পানির আরেকটি অন্যতম উৎস হলো হিমবাহ ও তুষার স্রোত যেখানে পানি মূলত বরফ আকারে থাকে। ব্যবহার উপযোগী উৎস হলো নদনদী, খালবিল, হ্রদ, পুকুর ও ভূগর্ভস্থ পানি।
🔷 জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা : পানি না থাকলে বেশির ভাগ জলজ উদ্ভিদ জন্মাতই না, অথবা কিছু কিছু জন্মালেও বেড়ে উঠতে পারত না। জলজ উদ্ভিদ না থাকলে মাছসহ অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারত না।
🔷 পানির মানদণ্ড : পানির নির্দিষ্ট মান যদি বজায় না থাকে তাহলে এটি জীববৈচিত্র্য বা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি অন্যান্য কাজে এর ব্যবহার ব্যাহত হবে। পানির মানদণ্ড কেমন হওয়া উচিত তা নির্ভর করে এর বর্ণ ও স্বাদ, ঘোলাটে ভাব, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, ময়লা-আবর্জনার উপস্থিতি, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, তাপমাত্রা, pH, লবণাক্ততা ইত্যাদির ওপর। সাধারণত ব্যবহারের ধরনের ওপর ভিত্তি করে পানির মানদণ্ড ঠিক করা হয়।
🔷 pH : pH হলো এমন একটি রাশি, যার দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ। নিরপেক্ষ হলে pH হয় ৭, এসিডিক হলে মান হয় ৭ এর কম আর ক্ষারীয় হলে মান হয় ৭ এর বেশি। এসিডের পরিমাণ যত বাড়বে pH এর মান তত কমবে; অন্যদিকে ক্ষারের পরিমাণ যত বাড়বে pH এর মান তত বাড়বে।
🔷 পরিবেশ সংরক্ষণে পানির পুনঃআবর্তনের ধাপসমূহ : দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। একপর্যায়ে বাষ্প ঘনীভূত হলে প্রথমে মেঘ ও পরে বৃষ্টির আকারে ফিরে আসে। এই বৃষ্টির পানির বড় একটি অংশ নদনদী, খালবিল ও সমুদ্রে গিয়ে পড়ে এবং আবার বাষ্পীভূত হয় ও বৃষ্টি আকারে ফিরে আসে।
🔷 মানসম্মত পানির প্রয়োজনীয়তা : পানি যদি মানসম্মত না হয় তাহলে প্রতিটি কাজেই বিঘ্ন ঘটবে। খাওয়ার পানি যদি মানসম্মত না হয়, বিশেষ করে এতে যদি রোগজীবাণু থাকে তাহলে মারাত্মক স্বাস্থ্য বিপর্যয় ঘটাতে পারে।
সমুদ্রের পানিতে প্রচুর লবণ থাকে যা শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতির ক্ষয় সাধন করে ও নষ্ট করে ফেলে। একইভাবে আমাদের বেশিরভাগ ফসলাদিই লবণ পানিতে জন্মাতে পারে না। শিল্প কারখানা থেকে শুরু করে কৃষিকাজ ও দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই মানসম্মত পানি অত্যাবশ্যকীয়।
🔷 পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া : যে সমস্ত প্রক্রিয়ায় সাধারণত পানি বিশুদ্ধকরণ করা হয় সেগুলো হলো পরিস্রাবণ, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন ইত্যাদি।
১. পরিস্রাবণ : পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। এক্ষেত্রে বালির স্তরের মধ্য দিয়ে পানিকে প্রবাহিত করা হয়। এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকা পড়ে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষভাবে তৈরি কাপড় ব্যবহার করেও পরিস্রাবণ করা যায়।
২. ক্লোরিনেশন : পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু দূর করা হয় জীবাণুনাশক ব্যবহার করে। এদের মধ্যে অন্যতম হলো ক্লোরিন গ্যাস (Cl2)। এছাড়া ব্লিচিং পাউডার [Ca(OCl)Cl এবং আরও কিছু পদার্থ যার মধ্যে ক্লোরিন আছে এবং যা জীবাণু ধ্বংস করতে পারে তা ব্যবহার করা হয়। ক্লোরিন ছাড়াও ওজোন (O3) গ্যাস দিয়ে অথবা অতি বেগুনি রশ্মি দিয়েও পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়।
৩. স্ফুটন : পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু মরে যায়। স্ফুটন শুরু হওয়ার পর ১৫-২০ মিনিট ধরে ফুটালে পানি জীবাণুমুক্ত হয়।
৪. পাতন : এই প্রক্রিয়ায় একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয়। পরে ওই বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়।
🔷 বাংলাদেশের পানির উৎসে দূষণের কারণ : বিভিন্ন কাজে ব্যবহৃত বর্জ্যপানির বড় একটি অংশ নর্দমার মাধ্যমে নদনদীতে নিয়ে ফেলা হয় এবং তা পানিকে মারাত্মকভাবে দূষিত করে।
পঁচা বর্জ্য যেখানে রোগজীবাণুসহ নানারকম রাসায়নিক পদার্থ বিদ্যমান থাকে, তা বৃষ্টির পানির সাথে মিশে নদনদী, খাল বিল বা লেকের পানিকে দূষিত করে। বৃষ্টি হলে অথবা বন্যার সময় কৃষিজমি প্লাবিত হলে কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক ও জৈবসার ও কীটনাশক পানিতে মিশে পানিকে দূষিত করে। চামড়ার কারখানা থেকে প্রচুর বর্জ্য নদীতে গিয়ে পড়ার ফলে পানি দূষিত হচ্ছে। স্টিমার ও জাহাজ থেকে ফেলা মলমূত্রে ও তেল জাতীয় পদার্থের মাধ্যমে নদনদী ও সমুদ্রের পানি দূষিত হয়।
🔷 পানি দূষণের প্রভাব : নদনদী, পুকুর, খালবিল ও ভূগর্ভস্থ প্রভৃতি উৎসের পানি দূষিত হলে তা উদ্ভিদ, প্রাণী ও মানুষের ওপর নানা রকম ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমনকি কখনোও কখনোও তা মারাত্মক আকার ধারণ করতে পারে। টাইফয়েড, জ্বর, কলেরা, আমাশয়, সংক্রামক হেপাটাইটিস বি এসবই পানিবাহিত রোগ। পানিতে ফসফেট ও নাইট্রোজেন খুব বেড়ে গেলে তা প্রচুর শ্যাওলা জন্মাতে সাহায্য করে। এই শ্যাওলাগুলো যখন মরে যায় তখন পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এর ফলে পানিতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এবং তার ফলে মাছসহ সকল প্রাণী মারা যায়। অজৈব পদার্থসমূহ (যেমন : এসিড, ক্ষার, লবণ) পানিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর জন্য খুবই ক্ষতিকর। পানিতে যদি ক্ষতিকর ধাতব পদার্থ (যেমন : পারদ, সিসা, আর্সেনিক ইত্যাদি) থাকে ওই পানি পান করলে তা মানুষের দেহে নানাবিধ রোগের কারণ হতে পারে। নিচে পারদ, সিসা ও আর্সেনিকের প্রভাব উল্লেখ করা হলো :
১. পারদ : মস্তিষ্কের বিকল হওয়া, ত্বকের ক্যান্সার, বিকলাঙ্গ হওয়া।
২. সিসা : বিতৃষ্ণাবোধ বা খিটখিটে মেজাজ, শরীর জ্বালাপোড়া, রক্তশূন্যতা, কিডনি বিকল হওয়া, পরিমাণে খুব বেশি হলে মস্তিষ্ক বিকল হওয়া।
৩. আর্সেনিক : আর্সেনিকোসিস, ত্বক ও ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর রোগ।
তেজস্ক্রিয় পদার্থ যেমন : ইউরেনিয়াম, থোরিয়াম, সিজিয়াম, রেডন প্রভৃতি দ্বারা পানি দূষিত হলে তা জীবদেহে ক্যান্সার ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি করে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কারখানার বর্জ্য, পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা থেকে সৃষ্ট বর্জ্যরে দ্বারা পানিতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েও পানি দূষিত হয়।
🔷 বাংলাদেশের মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব : বৈশ্বিক উষ্ণতা হলো বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া। তাপমাত্রার সামান্য বৃদ্ধিতেই মেরু অঞ্চলসহ অন্যান্য জায়গায় সঞ্চিত বরফ গলতে শুরু করে। এর ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রের লবণাক্ত পানি নদনদী, খালবিল, পুকুর, ভূগর্ভস্থ ও হ্রদের পানিতে মিশে যাবে। ফলে পানির সকল উৎসই লবণাক্ত হয়ে পড়বে। মিঠা পানিতে বসবাসকারী জলজ উদ্ভিদ ও প্রাণী মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এবং এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত হয়ে পড়বে।
🔷 বাংলাদেশে পানি দূষণের প্রতিরোধের কৌশল এবং নাগরিকের দায়িত্ব :
১. জলাভূমি রক্ষা : জলাভূমি, বনভূমি এগুলো রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করলে তা পানির দূষণ রোধের সহায়ক হবে। বৃষ্টির পানি সংগ্রহ করে ব্যবহার করলে পুরো পানি সরবরাহ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।
২. জনসচেতনতা বৃদ্ধি : জনসচেতনতা বৃদ্ধির জন্য রেডিও টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান ও সতর্কবার্তা প্রচার করা যেতে পারে। এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা পানির প্রয়োজনীয়তা, অপ্রতুলতা এবং দূষণ প্রতিরোধ বিষয়ে পোস্টার তৈরি করে মানুষকে সচেতন করতে পারে।
৩. শিল্প কারখানার দ্বারা পানির দূষণ প্রতিরোধ : শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি বিশেষ করে নদীর পানি দূষণের অন্যতম কারণ। এই দূষণ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো সৃষ্ট বর্জ্য পানি বিশোধন করে তারপর নদীতে ফেলা। এ পরিশোধনের কাজের জন্য দরকার বর্জ্য পরিশোধন ব্যবস্থা (Effluent Treatment Plant বা, ETP)।
৪. কৃষিজমি থেকে মাটির ক্ষয়জনিত কারণে দূষণ প্রতিরোধ : যখন তখন সার প্রয়োগ না করে ঠিক সময়ে বিশেষ করে বৃষ্টিপাতের আগ মুহূর্তে সার প্রয়োগ না করে দূষণ প্রতিরোধ করা যায়।
🔷 উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা : আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। আর সেই কৃষিকাজে সেচের জন্য দরকার পানি অর্থাৎ পানি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এমন কোনো শিল্প কারখানা নেই যেখানে কোনো না কোনো পর্যায়ে পানির ব্যবহার না হয়। সুতরাং উন্নয়ন ও পানি একে অপরের পরিপূরক।
🔷 বাংলাদেশে পানি উৎসে হুমকি : আমাদের পানির উৎসসমূহ স্পষ্টতই বেশ কয়েকটি হুমকির মুখে রয়েছে :
১. বন্যা ও মাটির ক্ষয়জনিত কারণে সৃষ্ট হুমকি : এতে একদিকে নদীর গতিপথ পরিবর্তিত হয় ও অন্যদিকে নদী শুকিয়ে যেতে পারে বা মরেও যেতে পারে। নদী শুকিয়ে যাওয়ার অর্থই হলো পানি সম্পদ বিলুপ্ত হয়ে যাওয়া।
২. নদী দখল : এর ফলে নদীর গতিপথ সরু হয়ে যাচ্ছে ও পানিধারণ ক্ষমতা কমে যাচ্ছে। যে কারণে ভারী বর্ষণ হলেই বন্যা দেখা দিচ্ছে।
৩. নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ : পদ্মা, যমুনাসহ বেশ কয়েকটি নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়ার ফলে এদের শাখা-প্রশাখায় পানির প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
৪. অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা : ঢাকা শহরে দৈনিক প্রায় ৫০০ মেট্রিক টন কঠিন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। নদী এসব বর্জ্য দিয়ে ভরে উঠেছে, নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে।
৫. পানির গতিপথ পরিবর্তন : গঙ্গার পানির গতিপথ পরিবর্তনের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের অনেক নদী পানি শূন্য হয়ে পড়েছে যা ঐ অঞ্চলকে খরা অঞ্চলে পরিণত করেছে।
🔷 পানি প্রাপ্তি একটি মৌলিক অধিকার : মানুষের পাঁচটি মৌলিক অধিকার হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এসব অধিকার পানির ওপর নির্ভরশীল। তাই পানি প্রাপ্তিও মানুষের মৌলিক অধিকার।
🔷 পানির উৎস সংরক্ষণের প্রয়োজনীয়তা : আমরা যদি পানির উৎস সংরক্ষণে সজাগ না হই, তাহলে ভয়াবহ পরিণাম ভোগ করতে হতে পারে। যেকোনো ধরনের উন্নয়ন কাজ তা শিল্প কারখানা, রাস্তাঘাট, ঘরবাড়ি, নগরায়ন যাই হোক না কেন পানির প্রয়োজনীয়তা অপরিসীম।
কাজেই যেখানে সেখানে যত্রতত্রভাবে শিল্প কারখানা ও নগরায়ন না করে পরিকল্পিত উপায়ে সম্পন্ন করতে হবে। যাতে করে পানির উৎসসমূহ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
🔷 পানি প্রবাহের সার্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়মনীতি : পানি সম্পদ অবশ্যই একটি সার্বজনীন বিষয়। এটি কোনো জাতিগোষ্ঠী, দেশ ও মহাদেশের সম্পদ নয়। জাতিসংঘ ১৯৯৭ সালে বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদনদীর ক্ষেত্রে পানির বণ্টন নিয়ে একটি আন্তর্জাতিক সমঝোতা চুক্তি তৈরি করে।
🔷 রামসার কনভেনশান : ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারিতে ইরানের রামসারে ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া জলাভূমি সংক্রান্ত সিদ্ধান্তসমূহ হলো রামসার কনভেনশান। বাংলাদেশ ১৯৭৩ সালে এই সমঝোতা চুক্তিতে সম্মতি জ্ঞাপন করে স্বাক্ষর করে।
🔷 আন্তর্জাতিক নদী কনভেনশান : জাতিসংঘের আন্তর্জাতিক আইন কমিশন আন্তর্জাতিক পানির ব্যবহারের জন্য চুক্তি তৈরি করে যা ১৯৯৭ সালের ২১ মে জাতিসংঘের সাধারণ সভায় কনভেনশান হিসেবে গৃহীত হয়। এই কনভেনশান অনুযায়ী একের অধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি কোনো দেশই অন্য দেশের অনুমতি ছাড়া একতরফাভাবে ব্যবহার করতে পারবে না। তবে এই রীতি অনুযায়ী দেশসমূহ ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গতভাবে নিজ নিজ দেশের মধ্য দিয়ে প্রবাহিত অংশের পানি ব্যবহার করতে পারে। এতে অন্য দেশের অংশে পানি প্রবাহে যাতে কোনো বিঘ্ন না ঘটে তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে?
[ক] শ্যাওলা
✅ কলমি
[গ] সিংগারা
[ঘ] ক্ষুদিপানা
২. পানির pH মান খুব কমে গেলে জলজ প্রাণীর-
i. অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না
ii. দেহাভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে
iii. রোগব্যাধি সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
অনিক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে। অনিকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক। আর তুষারের পুকুরের মাছগুলো দুর্বল; এদের অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি।
৩. অনিকের পুকুরের পানি কোন ধরনের?
[ক] এসিডিক
[খ] ক্ষারীয়
✅ নিরপেক্ষ
[ঘ] ক্যালসিয়াম সমৃদ্ধ
৪. তুষারের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত?
[ক] এসিড
[খ] ক্ষার
✅ ক্যালসিয়াম
[ঘ] ফসফরাস
৫. গঙ্গার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত চুক্তি হয় কোন সালে?
✅ ১৯৭৭
[খ] ১৯৭৫
[গ] ১৯৭৩
[ঘ] ১৯৯৬
৬. জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য pH থাকা প্রয়োজন-
✅ ৬-৮ এর মধ্যে
[খ] ৭-১০ এর মধ্যে
[গ] ১০-১২ এর মধ্যে
[ঘ] ১২-১৪ এর মধ্যে
৭. পানিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে কী ঘটে?
[ক] পানি আবর্জনা মুক্ত হয়
✅ জলজ জীবের ক্যান্সার হতে পারে
[গ] পানিতে দ্রবীভূত অক্সিজেন বৃদ্ধি পায়
[ঘ] পানিতে জীবাণু হ্রাস পায়
৮. নিচের কোনটি পানি ও মাটি উভয় জায়গায় জন্মে?]
[ক] শাপলা
✅ কলমি
[গ] সিংগারা
[ঘ] শ্যাওলা
৯. পানির অণুর আকৃতি কেমন?
[ক] গোলাকার
[খ] পিরামিডীয়
[গ] সরলরৈখিক
✅ কৌণিক
১০. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে ৫ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। ০. ১২৫ গ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে?
✅ ২৫ লিটার
[খ] ১২৫ লিটার
[গ] ৫২৫ লিটার
[ঘ] ৬২৫ লিটার
১১. বিশুদ্ধ পানির ধর্ম কোনটি?
[ক] স্বাদযুক্ত
[খ] গন্ধযুক্ত
✅ বর্ণহীন
[ঘ] তড়িৎ পরিবাহী
১২. ভূ-পৃষ্ঠের মোট কতভাগ পানি?
[ক] ৬০%
[খ] ৬৫%
[গ] ৭০%
✅ ৭৫%
১৩. বিশুদ্ধ পানির pH কত?
[ক] ৪
[খ] ৫
[গ] ৬
✅ ৭
১৪. কোনটির দ্বারা ক্লোরিনেশন করা হয় না?
[ক] Ca(OCI) Cl
[খ] Cl2
✅ O3
[ঘ] NaOCl
১৫. কোনটি শুধু পানিতেই জন্মায়?
[ক] হেলেঞ্চা
[খ] কেশরদাম
[গ] কলমি
✅ সিংগারা
১৬. বুড়িগঙ্গা নদীকে কোন হ্রদের সাথে তুলনা করা যায়?
[ক] কাপ্তাই
[খ] ফয়েজ
✅ এরি
[ঘ] মেঘলা
১৭. পানির প্রধান উৎস কোনটি?
[ক] পুকুর
✅ সমুদ্র
[গ] নদী
[ঘ] বিল
১৮. বিশুদ্ধ পানি হচ্ছে-
[ক] ঘোলাটে
✅ স্বাদহীন
[গ] লবণাক্ত
[ঘ] কম অক্সিজেনযুক্ত
১৯. সমুদ্রের উচ্চতা দুই মিটার বাড়লে বাংলাদেশের কি পরিমাণ এলাকা পানির নিচে চলে যাবে?
✅ এক দশমাংশ
[খ] এক সপ্তমাংশ
[গ] এক পঞ্চমাংশ
[ঘ] এক তৃতীয়াংশ
২০. ব্লিচিং পাউডার এর সংকেত কোনটি?
[ক] NaCl
✅ [Ca(OCI) Cl]
[গ] Na2CO3
[ঘ] Ca(OH)²
২১. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
২২. একটি জলাশয়ের পানিতে পাশের কারখানা থেকে H2SO4 যুক্ত বর্জ্য নিষ্কাশিত হয়। এর ফলে-[কু. বো. ’১৫]
i. পানির pH কমে যায়
ii. পানি নীল লিটমাসকে লাল করবে
iii. মাছের বংশবৃদ্ধি হবে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩. জলজ উদ্ভিদের-
i. অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয়
ii. সাধারণত অঙ্গজ উপায়ে বংশ বিস্তার হয়
iii. জন্ম ও বেড়ে উঠার জন্য পানি প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪. বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির তাপমাত্রা-
i. কমে যায়
ii. বেড়ে যায়
iii. অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] ii ও iii
২৫. একটি পুকুরের পানির pH =৯, পুকুরটির পানি-
i. মাছ চাষ অনুপযোগী
ii. ক্ষারের মাত্রা বেশি
iii. এসিডের মাত্রা বেশি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
পানির ধর্ম, গলনাংক ও স্ফুটনাংক, পানির গঠন, উৎস ও বাংলাদেশে মিঠা পানির উৎস
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬. বরফের গলনাংক কত? (জ্ঞান)
[ক] -১º সেলসিয়াস
✅ ০º সেলসিয়াস
[গ] ১º সেলসিয়াস
[ঘ] ২º সেলসিয়াস
২৭. pH এর কোন মানটি নিরপেক্ষ? (জ্ঞান)
[ক] ৩. ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৭. ৫
২৮. pH মান ৭ নিচের কোনটির? (অনুধাবন)
[ক] ক্ষারযুক্ত পানির
✅ বিশুদ্ধ পানির
[গ] এসিডযুক্ত পানির
[ঘ] লবণযুক্ত পানির
২৯. ৪º সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত? (জ্ঞান)
✅ ১ গ্রাম/সি. সি.
[খ] ২ গ্রাম/সি. সি.
[গ] ৪ গ্রাম/সি. সি.
[ঘ] ৬ গ্রাম/সি. সি.
৩০. ৪º সেলসিয়াস তাপমাত্রায় ১ কিউবিক মিটার পানির ভর কত? (প্রয়োগ)
[ক] ৯০০ কেজি
✅ ১০০০ কেজি
[গ] ১৫০০ কেজি
[ঘ] ২০০০ কেজি
৩১. মিঠা পানির উৎস কোনটি? (অনুধাবন)
✅ পদ্মা নদী
[খ] আরব সাগর
[গ] বঙ্গোপসাগর
[ঘ] সুন্দরবনের নদনদী
৩২. সুন্দরবনের নদনদী ও বঙ্গোপসাগর কোন ধরনের পানির উৎস? (প্রয়োগ)
[ক] মিঠা পানির
✅ লোনা পানির
[গ] খাবার পানির
[ঘ] পাতিত পানির
৩৩. পৃথিবীতে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি? (জ্ঞান)
✅ পানি
[খ] গ্যাস
[গ] খনিজ তেল
[ঘ] অকটেন
৩৪. মানবদেহের শতকরা কত ভাগ পানি? (জ্ঞান)
[ক] ৬০-৭০
✅ ৬৫-৭৫
[গ] ৭০-৮০
[ঘ] ৮৫-৯৫
৩৫. মাছ, মাংস ও শাকসবজিতে শতকরা কত ভাগ পানি থাকে? (জ্ঞান)
[ক] ৪০-৬৫
[খ] ৫০-৭৫
✅ ৬০-৯০
[ঘ] ৭০-৯৫
৩৬. পৃথিবীপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি দ্বারা গঠিত? (জ্ঞান)
[ক] ৫৫
[খ] ৬৫
✅ ৭৫
[ঘ] ৮৫
৩৭. পানির স্ফুটনাংক কত? (জ্ঞান)
[ক] ৯০º সেলসিয়াস
✅ ১০০º সেলসিয়াস
[গ] ১২০º সেলসিয়াস
[ঘ] ১৩০º সেলসিয়াস
৩৮. পানির ঘনত্ব কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
✅ তাপমাত্রা
[খ] চাপ
[গ] ভর
[ঘ] অভিকর্ষজ ত্বরণ
৩৯. পানির ঘনত্ব কখন সর্বোচ্চ হয়? (জ্ঞান)
[ক] ০º সেলসিয়াস তাপমাত্রায়
[খ] ২º সেলসিয়াস তাপমাত্রায়
[গ] ৩º সেলসিয়াস তাপমাত্রায়
✅ ৪º সেলসিয়াস তাপমাত্রায়
৪০. বিশুদ্ধ পানির pH কত? (জ্ঞান)
✅ ৭
[খ] ৭. ৫
[গ] ৮
[ঘ] ৮. ৫
৪১. পানির রাসায়নিক গঠন কোনটি? (জ্ঞান)
[ক] একটি হাইড্রোজেন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু
[খ] একটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু
✅ দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু
[ঘ] দুটি হাইড্রোজেন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু
৪২. পানির অণু কী আকারে থাকে? (জ্ঞান)
[ক] আয়ন
✅ ক্লাস্টার
[গ] কলয়েড
[ঘ] সাসপেনশন
৪৩. পৃথিবীর পানির শতকরা কত ভাগ সমুদ্র ধারণ করে আছে? (জ্ঞান)
[ক] ৮০%
[খ] ৮৫%
✅ ৯০%
[ঘ] ৯৫%
৪৪. পৃথিবীর ব্যবহার উপযোগী পানি শতকরা কত ভাগ? (জ্ঞান)
✅ ১%
[খ] ২%
[গ] ৩%
[ঘ] ৪%
৪৫. ভূগর্ভস্থ পানি আমরা কিসের সাহায্যে উত্তোলন করি? (জ্ঞান)
[ক] হর্স পাইপ
[খ] জেট পাম্প
[গ] লো লিফট পাম্প
✅ নলকূপ
SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২
৪৬. পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? (জ্ঞান)
[ক] ১ : ২
✅ ২ : ১
[গ] ২ : ৩
[ঘ] ৩ : ১
৪৭. পানির প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
[ক] ঝরনা
[খ] নদী
[গ] বৃষ্টি
✅ সমুদ্র
৪৮. পানির কঠিন অবস্থাকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] বাষ্প
[খ] তরল
✅ বরফ
[ঘ] বায়বীয়
৪৯. নিচের কোন তাপমাত্রাদ্বয় পানির গলনাংক ও স্ফুটনাংক নির্দেশ করছে?
(অনুধাবন)
✅ ০º ও ১০০º সেলসিয়াস
[খ] ৪º ও ৯৮º সেলসিয়াস
[গ] ০º ও ৯০º সেলসিয়াস
[ঘ] ৪º ও ১০০º সেলসিয়াস
৫০. ১ সিসি পানির ভর কত? (অনুধাবন)
✅ ১ গ্রাম
[খ] ১০ গ্রাম
[গ] ১০০ গ্রাম
[ঘ] ১০০০ গ্রাম
৫১. পানি কী ধরনের যৌগ? (জ্ঞান)
✅ উভধর্মী
[খ] ক্ষারধর্মী
[গ] অম্লধর্মী
[ঘ] নিরপেক্ষ
৫২. পানি কখন তড়িৎ পরিবহন করে? (অনুধাবন)
[ক] বিশুদ্ধ অবস্থায়
[খ] নিরপেক্ষ অবস্থায়
✅ লবণ দ্রবীভূত থাকা অবস্থায়
[ঘ] যখন pH ৭ থাকে
৫৩. পানিকে উভধর্মী পদার্থ বলা হয় কেন? (অনুধাবন)
[ক] অধিকাংশ যৌগকে দ্রবীভূত করে বলে
✅ এসিড ও ক্ষার হিসেবে কাজ করে বলে
[গ] স্বাদ ও গন্ধহীন তরল পদার্থ বলে
[ঘ] তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত করে বলে
৫৪. সমুদ্রের পানি পানযোগ্য নয় কেন? (অনুধাবন)
[ক] প্রচুর আয়রন থাকায়
[খ] ঘনত্ব অনেক বেশি
✅ প্রচুর লবণ বিদ্যমান
[ঘ] প্রচুর আর্সেনিক আছে
৫৫. কোনটিকে Marine Water বলা হয়? (অনুধাবন)
✅ সমুদ্রের পানি
[খ] নদীর পানি
[গ] নলকূপের পানি
[ঘ] ঝরনার পানি
৫৬. তাপমাত্রা কত হলে পানির ঘনত্ব সর্বোচ্চ হয়? (জ্ঞান)
[ক] ০ºC
✅ ৪ºC
[গ] ১০ºC
[ঘ] ১০০ºC
৫৭. যে তাপমাত্রায় পানির তরল রূপ বাষ্প হয় তাকে কী বলা হয়? (প্রয়োগ)
[ক] হিমাংক
[খ] বাষ্পীভবন
[গ] বাষ্পীয় অবস্থা
✅ স্ফুটনাংক
৫৮. ১ কিউবিক মিটার পানির ভর কত? (প্রয়োগ)
[ক] ১ কেজি
[খ] ১০ কেজি
[গ] ১০০ কেজি
✅ ১০০০ কেজি
৫৯. বাংলাদেশের কিছু এলাকার ভূগর্ভস্থ পানি কেন পানের অনুপযোগী হয়ে পড়ছে? (উচ্চতর দক্ষতা)
[ক] শিল্প কারখানার বিস্তৃতি ব্যাপক হারে বেড়ে যাওয়ায়
[খ] পানি দূষণ অব্যাহত গতিতে বাড়তে থাকায়
[গ] রাসায়নিক সার ও কীটনাশকের বিস্তৃতি ঘটায়
✅ ক্ষতিকর রাসায়নিক পদার্থ আর্সেনিক মিশ্রিত থাকায়
৬০. কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য? (জ্ঞান)
✅ বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন
[খ] স্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
[গ] স্বাদহীন, গন্ধহীন ও নীল বর্ণের
[ঘ] কটুস্বাদযুক্ত, গন্ধহীন ও বর্ণহীন
৬১. কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? (অনুধাবন)
✅ সোডিয়াম ক্লোরাইড
[খ] গ্লুকোজ
[গ] চিনি
[ঘ] গ্লিসারল
৬২. কোনটি সার্বজনীন দ্রাবক? (জ্ঞান)
✅ H2O
[খ] HCl
[গ] NaOH
[ঘ] NaHCO3
৬৩. কোনটি সম্পূর্ণ নিরপেক্ষ? (অনুধাবন)
[ক] এসিড মিশ্রিত পানি
✅ বিশুদ্ধ পানি
[গ] ক্ষার মিশ্রিত পানি
[ঘ] ব্রাইন
৬৪. কোনটি পানির রাসায়নিক সংকেত? (জ্ঞান)
[ক] H2O2
[খ] H2O3
[গ] HOH
✅ H2O
৬৫. যে তাপমাত্রায় বরফ গলে, তাকে কী বলে? (জ্ঞান)
[ক] বাষ্পীভবন
[খ] স্ফুটনাংক
✅ গলনাংক
[ঘ] স্ফুটন
৬৬. বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] গলনাংক
✅ স্ফুটনাংক
[গ] বাষ্পীভবন
[ঘ] স্ফুটন
৬৭. নিচের কোনটির গলনাংক ০º সেলসিয়াস? (জ্ঞান)
[ক] খাবার লবণ
[খ] লবণ পানি
[গ] পানি
✅ বরফ
৬৮. সমুদ্রের পানিকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] Mineral water
✅ Marine water
[গ] Fresh water
[ঘ] Inland water
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৯. বিশুদ্ধ পানি- (অনুধাবন)
i. স্বাদহীন
ii. গন্ধহীন
iii. বর্ণহীন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭০. ৪ক্ক সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব- (অনুধাবন)
i. ১ গ্রাম/সি. সি
ii. ১০০০ কেজি/মিটার³
iii. ১০০ মিলি/কেলভিন
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii
৭১. pH এর মান ৭- (অনুধাবন)
i. বিশুদ্ধ পানির
ii. সমুদ্রের পানির
iii. পাতিত পানির
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও iii
৭২. ব্যবহার উপযোগী পানির উৎস হলো- (অনুধাবন)
i. ভূগর্ভস্থ পানি
ii. সমুদ্রের পানি
iii. ঝরনার পানি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৩. HCl + X → H3O+ + Cl¯; বিক্রিয়ায়- (উচ্চতর দক্ষতা)
i. X একটি উভধর্মী পদার্থ
ii. X এর pH ৩
iii. X ক্ষার হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৭৪. H2O পদার্থটি- (উচ্চতর দক্ষতা)
i. উভধর্মী
ii. সার্বজনীন দ্রাবক
iii. ২টি H পরমাণু ও ১টি O পরমাণু দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৫. বিশুদ্ধ পানির ধর্ম- (অনুধাবন)
i. স্ফুটনাংক ৯৯. ৯৮º সেলসিয়াস
ii. হিমাংক ০º সেলসিয়াস
iii. pH এর মান ৭
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৬. সাধারণত পানি- (অনুধাবন)
i. এসিডের উপস্থিতিতে ক্ষার হিসেবে কাজ করে
ii. ক্ষারের উপস্থিতিতে এসিড হিসেবে কাজ করে
iii. ১০০º সেলসিয়াসে বাষ্পে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৭. পানির ধর্ম হলো- (অনুধাবন)
i. বেশিরভাগ অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
ii. অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
iii. সব জৈব ও অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদ পড় এবং ৭৮ ও ৭৯নং প্রশ্নের উত্তর দাও :
পানি দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। পানির সংকেত হলো H2O।
৭৮. উক্ত অণু কী আকারে বিন্যস্ত থাকে? (অনুধাবন)
✅ ক্লাস্টার
[খ] আয়ন
[গ] যৌগমূলক
[ঘ] যোজনী
৭৯. উদ্দীপকের সংকেতে H ও O সন্নিবেশিত থাকে কোন অনুপাতে? (প্রয়োগ)
[ক] ১ : ১
[খ] ১ : ২
✅ ২ : ১
[ঘ] ৩ : ১
উদ্দীপকের আলোকে ৮০ ও ৮১ নং প্রশ্নের উত্তর দাও :
একটি দ্রাবকের ভিতর দিয়ে বিদ্যুৎপ্রবাহ চালনা করলে নমুনাটি বিদ্যুৎ পরিবহন করে না।
৮০. ওই দ্রাবকের pH কত? (অনুধাবন)
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮
৮১. ওই দ্রাবকটি- (প্রয়োগ)
i. সার্বজনীন দ্রাবক
ii. ০ºC এ কঠিন অবস্থায় থাকে
iii. ১০০ºC তাপমাত্রায় ফুটতে শুরু করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
উদ্দীপকের আলোকে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও :
H
   O
H
৮২. উক্ত পদার্থটির গলনাংক কত? (প্রয়োগ)
✅ ০ºC
[খ] ১ºC
[গ] ৪ºC
[ঘ] ১০০ºC
৮৩. উদ্দীপকের পদার্থটি- (উচ্চতর দক্ষতা)
i. বিশুদ্ধ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না
ii. দুটি ঐ ও একটি O নিয়ে গঠিত
iii. OH¯ আয়ন তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা ও পানির মানদণ্ড – পৃষ্ঠা : ৩০-৩৩
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৪. জলজ উদ্ভিদসমূহ কী পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে? (জ্ঞান)
[ক] জরায়ুজ
[খ] পরাগায়ন
✅ অঙ্গজ
[ঘ] অযৌন
৮৫. যেসব উদ্ভিদ পানিতে জন্মায় তাদের কী বলা হয়? (জ্ঞান)
✅ জলজ উদ্ভিদ
[খ] উভচর উদ্ভিদ
[গ] লোনা মাটির উদ্ভিদ
[ঘ] Rরায়ুজ উদ্ভিদ
৮৬. পানিতে অক্সিজেন সংযোজন হয় কাদের দ্বারা? (জ্ঞান)
[ক] জলজ প্রাণী
[খ] ভাইরাস ও ব্যাকটেরিয়া
✅ জলজ উদ্ভিদ
[ঘ] বিয়োজক শ্রেণি
৮৭. আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা কত ভাগ মাছ থেকে আসে? (জ্ঞান)
[ক] ৬০
[খ] ৭০
✅ ৮০
[ঘ] ৯০
৮৮. পানি ঘোলা হলে জলজ উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া বিঘ্নিত হয়-
(অনুধাবন)
[ক] শ্বসন
[খ] অভিস্রবণ
✅ সালোকসংশ্লেষণ
[ঘ] শোষণ
৮৯. জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী উৎপন্ন করে? (জ্ঞান)
[ক] পানি ও কার্বন ডাইঅক্সাইড
✅ শর্করা ও অক্সিজেন
[গ] সূর্যালোক ও ক্লোরোফিল
[ঘ] স্থৈতিক শক্তি ও গতিশক্তি
৯০. পানিতে বসবাসকারী প্রাণীরা অক্সিজেন কোথা থেকে পায়? (জ্ঞান)
[ক] বায়ু
[খ] মাটি
✅ পানি
[ঘ] জলজ উদ্ভিদ
৯১. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ১
✅ ৫
[গ] ১০
[ঘ] ১৫
৯২. জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য জলাশয়ের পানির pH কত থাকা বাঞ্ছনীয়? (জ্ঞান)
[ক] ২-৪
[খ] ৪-৬
✅ ৬-৮
[ঘ] ৭-৮
৯৩. একটি জলাশয়ের পানি এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ তা বোঝার উপায় কী? (জ্ঞান)
[ক] স্ফুটনাংক
✅ pH মান
[গ] H+ এর হার
[ঘ] ক্ষারত্বের মান
৯৪. পানির pH মান খুব কমে গেলে পানিতে কোন খনিজ পদার্থের ঘাটতি মারাত্মক আকার ধারণ করে? (জ্ঞান)
[ক] ফসফরাস
[খ] আয়োডিন
[গ] আয়রন
✅ ক্যালসিয়াম
৯৫. কোন ধরনের উদ্ভিদের মূল খুব ছোট এবং মূলরোম নেই? (অনুধাবন)
[ক] স্থলজ
[খ] মরু
✅ জলজ
[ঘ] লোনা মাটির
৯৬. কোন প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না? (অনুধাবন)
[ক] গরু
[খ] হাত
✅ মাছ
[ঘ] বাঘ
৯৭. জলজ উদ্ভিদ পানি শোষণ করে কিসের দ্বারা? (জ্ঞান)
[ক] মূল
[খ] কাণ্ড
✅ সারাদেহ
[ঘ] পাতা
৯৮. পানিতে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের জন্য পানি কেমন হওয়া উত্তম?
(অনুধাবন)
[ক] pH ২-৪
[খ] অতি বিশুদ্ধ
[গ] ছায়াযুক্ত
✅ pH ৬-৮
৯৯. পানি ঘোলা হওয়ার মূল কারণ কোনটি? (অনুধাবন)
[ক] দ্রবণীয় পদার্থের উপস্থিতি
✅ অদ্রবণীয় পদার্থের উপস্থিতি
[গ] শ্যাওলার উপস্থিতি
[ঘ] সঞ্চারমান পদার্থের উপস্থিতি
১০০. নদনদীর পানিতে তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত থাকলে জলজ প্রাণী ও মানুষের কোন রোগ হতে পারে? (অনুধাবন)
[ক] চর্মরোগ
✅ ক্যান্সার
[গ] এইডস
[ঘ] হেপাটাইটিস
১০১. ইলিশ মাছ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন? (অনুধাবন)
[ক] কারণ পর্যাপ্ত খাবার পাওয়া যায়
[খ] মিঠা পানিতে যৌন জননে সুবিধা হয়
[গ] লবণাক্ত পানিতে নিষেক ঘটে না
✅ মিঠা পানিতে ডিম নষ্ট হয় না
১০২. নিচের জলজ উদ্ভিদগুলোর মধ্যে কোনটি পানি ও মাটি দু’জায়গাতেই জন্মে? (প্রয়োগ)
[ক] কচুরিপানা
✅ হেলেঞ্চা
[গ] ক্ষুদিপানা
[ঘ] টোপাপানা
১০৩. কী দ্বারা জলজ উদ্ভিদ পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে? (প্রয়োগ)
[ক] মূল
[খ] কাণ্ড
✅ সারাদেহ
[ঘ] পাতা
১০৪. জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে তা গ্রহণ করে বেঁচে থাকে কোনটি? (প্রয়োগ)
[ক] জলজপ্রাণী
[খ] শ্যাওলা
✅ জলজ জীব
[ঘ] ওড়িপানা
১০৫. কোনটি পানিতে বসবাসকারী জীবদের বেঁচে থাকার জন্য অপরিহার্য? (প্রয়োগ)
[ক] কার্বন ডাইঅক্সাইড
[খ] জলীয় বাষ্প
✅ অক্সিজেন
[ঘ] নাইট্রোজেন
১০৬. ক্ষারের পরিমাণ বৃদ্ধি পেলে, pH -এর মানে কী ঘটে? (প্রয়োগ)
[ক] ৭ হয়
✅ বাড়ে
[গ] হ্রাস পায়
[ঘ] নিরপেক্ষ হয়
১০৭. একটি পুকুরের পানির pH ১০। এই পুকুরের পানি কিরূপ? (প্রয়োগ)
[ক] এসিডিক
[খ] নিরপেক্ষ
✅ ক্ষারীয়
[ঘ] H+ সমৃদ্ধ
১০৮. জলজ উদ্ভিদ ভাসতে পারে, কারণ এদের- (উচ্চতর দক্ষতা)
[ক] মূলরোম নেই
[খ] পানি শোষণ করে না
[গ] কাণ্ড নরম
✅ কাণ্ডে বায়ুকুঠুরি আছে
১০৯. মাছকে পানির বাইরে আনা হলে মরে যায়; কারণ- (উচ্চতর দক্ষতা)
✅ মাছ ফুলকার মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে
[খ] মাছ পানিতে বাস করে
[গ] মাছ ফুসফুসের মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে
[ঘ] মাছ ফুসফুসের মাধ্যমে পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে
১১০. পানি ঘোলাটে হলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়; কারণ-
(উচ্চতর দক্ষতা)
[ক] উদ্ভিদ পর্যাপ্ত অক্সিজেন পায় না
✅ উদ্ভিদ পর্যাপ্ত সূর্যের আলো পায় না
[গ] উদ্ভিদের পর্যাপ্ত ক্লোরোফিল তৈরিতে বিঘ্ন ঘটে
[ঘ] উদ্ভিদ পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড পায় না
১১১. মাছের ডিম ফুটার জন্য জলাশয়ের পানির pH হওয়া প্রয়োজন- (অনুধাবন)
[ক] ২
[খ] ৩
✅ নিরপেক্ষ
[ঘ] এসিডিক
১১২. পানির pH কত হলে পানিকে আমরা ক্ষারীয় বলব? (প্রয়োগ)
[ক] ৫
[খ] ৬
[গ] ৭
✅ ৮
১১৩. পানির pH = ৭ এর কম হলে পানি কী প্রকৃতির হবে? (অনুধাবন)
✅ এসিডিক
[খ] ক্ষারীয়
[গ] নিরপেক্ষ
[ঘ] নোনা
১১৪. পানির pH = ৭ এর বেশি হলে পানি কী প্রকৃতির হবে? (প্রয়োগ)
[ক] এসিডিক
[খ] নিরপেক্ষ
[গ] নোনা
✅ ক্ষারীয়
১১৫. ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে কেন? (উচ্চতর দক্ষতা)
✅ যাতে ডিমে বহিঃঅভিস্রবণ না ঘটে
[খ] যাতে ডিমে অন্তঃঅভিস্রবণ না ঘটে
[গ] যাতে ডিমে অভিস্রবণ না ঘটে
[ঘ] যাতে ডিমে ব্যাপন না ঘটে
১১৬. পানি ও মাটি উভয় স্থানে জন্মায় কোন উদ্ভিদগুলো? (জ্ঞান)
[ক] কচুরিপানা, ওড়িপানা
✅ হেলেঞ্চা, কলমি
[গ] সিংগারা, কলমি
[ঘ] কেশরদাম, হাইড্রিলা
১১৭. জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে পানিতে কোনটির মাত্রা ঠিক রাখে? (জ্ঞান)
[ক] নাইট্রোজেন
[খ] হাইড্রোজেন
[গ] কার্বন ডাইঅক্সাইড
✅ অক্সিজেন
১১৮. কোন জাতীয় উদ্ভিদ জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার? (জ্ঞান)
[ক] লাউ
[খ] কলমি
[গ] পদ্ম
✅ শ্যাওলা
১১৯. জলজ উদ্ভিদসমূহ দেহের কোন অংশ দিয়ে খনিজ উপাদান সংগ্রহ করে? (অনুধাবন)
✅ সারা দেহ
[খ] মূল
[গ] পাতা
[ঘ] পাতা ও কাণ্ড
১২০. শুধু পানিতে জন্মে কোন উদ্ভিদটি? (জ্ঞান)
[ক] কলমি
[খ] হেলেঞ্চা
[গ] কেশরদাম
✅ সিংগারা
১২১. পানিতে কোনটি বেড়ে গেলে প্রচুর শ্যাওলা জন্মাতে পারে? (জ্ঞান)
[ক] pH
[খ] গাছপালার ধ্বংসাবশেষ
[গ] অম্লত্ব
✅ ফসফেট ও নাইট্রোজেন
১২২. কোনটি জলজ উদ্ভিদ? (অনুধাবন)
✅ কলমি
[খ] কুমড়া
[গ] ক্যাকটাস
[ঘ] সেগুন
১২৩. কিসের মাধ্যমে মাছ অক্সিজেন গ্রহণ করে? (জ্ঞান)
[ক] ফুসফুস
✅ ফুলকা
[গ] নাক
[ঘ] ত্বক
১২৪. কোন পদার্থের উপস্থিতি জলজ প্রাণীর দেহে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে? (জ্ঞান)
[ক] জৈব পদার্থ
[খ] যৌগিক পদার্থ
✅ তেজস্ক্রিয় পদার্থ
[ঘ] অজৈব পদার্থ
১২৫. পানিতে অদ্রবণীয় কোনটি? (জ্ঞান)
✅ মাটি
[খ] খাদ্য লবণ
[গ] অক্সিজেন
[ঘ] কার্বন ডাইঅক্সাইড
১২৬. জলজ সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষণের ফলে পানিতে সংযোজিত হয় কোনটি? (জ্ঞান)
[ক] CO2
[খ] N2
[গ] H2
✅ O2
১২৭. সাধারণত নদনদীর পানি কী প্রকৃতির হয়? (জ্ঞান)
[ক] অম্লীয়
[খ] উভধর্মী
[গ] নিরপেক্ষ
✅ ক্ষারীয়
১২৮. পানির pH খুব বেড়ে গেলে জলজ প্রাণীদের জন্য কোন মৌলটির ঘাটতি সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] Fe
[খ] Na
✅ Ca
[ঘ] P
১২৯. নদীতে নাব্যতা হ্রাস পায় কখন? (জ্ঞান)
[ক] পানির লবণাক্ততা বেড়ে গেলে
[খ] পানির ময়লা-আর্বজনা বেড়ে গেলে
✅ পানি ঘোলাটে হলে
[ঘ] পানির বর্ণ ও স্বাদ পরিবর্তন হলে
১৩০. বিশুদ্ধ পানির pH কত? (জ্ঞান)
[ক] ৪
[খ] ৫
[গ] ৬
✅ ৭
১৩১. নিচের pH মানের কোনটি অম্ল? (অনুধাবন)
✅ ৩-৪
[খ] ৭-৬
[গ] ৬-৮
[ঘ] ৮-৯
১৩২. দ্রবণ ক্ষারীয় হলে pH এর মান কোনটি হবে? (অনুধাবন)
[ক] ৪
[খ] ৫
[গ] ৭
✅ ৮
১৩৩. দ্রবণ নিরপেক্ষ হলে pH এর মান কোনটি হবে? (অনুধাবন)
[ক] ৪
[খ] ৫
✅ ৭
[ঘ] ৮
১৩৪. জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য নদীর পানির pH এর মান কত হওয়া উচিত? (জ্ঞান)
[ক] ৫-৬
✅ ৬-৮
[গ] ৭-৮
[ঘ] ৮-৯
১৩৫. pH দ্বারা কোনটি বোঝায় না? (প্রয়োগ)
[ক] জলীয় দ্রবণের অম্লতা
[খ] জলীয় দ্রবণের ক্ষারীয়তা
✅ জলীয় দ্রবণের লবণাক্ততা
[ঘ] জলীয় দ্রবণের নিরপেক্ষতা
১৩৬. কোনটির দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ? (অনুধাবন)
[ক] লবণাক্ততা
[খ] স্বাদ
✅ pH
[ঘ] স্ফুটনাংক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *