..

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.

মডেল টেস্ট
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. প্রথার সাথে কোনটি জড়িত থাকে?
[ক] মূল্যবোধ
[খ] নৈতিকতা
[গ] গ্রহণযোগ্যতা
[ঘ] বাস্তবতা
২. সমাজ কাঠামো গড়ে ওঠার পূর্বশর্ত হলো-
i. ভাবের আদানপ্রদান
ii. কর্তৃত্ব ও ক্ষমতার বণ্টন
iii. সামাজিকীকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩. আদিম সাম্যবাদী সমাজে কীসের ভিত্তিতে শ্রমবিভাজন ছিল?
[ক] ধর্মের ভিত্তিতে
[খ] লিঙ্গ ও বয়সের ভিত্তিতে
[গ] সম্পদ ও শক্তির ভিত্তিতে
[ঘ] আয়ের ভিত্তিতে
৪. অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির জনক কে?
[ক] সিলিন
[খ] সাদারল্যান্ড
[গ] ল্যামব্রোসো
[ঘ] মার্টন
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও :
আত্মজীবনী
[?]
দলিল,
ব্যক্তিগত রোজনামচা।
৫. [?] স্থানে সমাজবিজ্ঞানের ব্যবহৃত কোন পদ্ধতির কথা বলা হয়েছে?
[ক] পরিসংখ্যান কৌশল
[খ] জরিপ পদ্ধতি
[গ] ঐতিহাসিক পদ্ধতি
[ঘ] দার্শনিক পদ্ধতি
৬. উক্ত পদ্ধতির মাধ্যমে সামাজিক জীবনের যেসব বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়.
i. গতিপ্রকৃতি
ii. উৎপত্তি
iii. পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭. কে সর্বপ্রথম তুলনামূলক পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করেন?
[ক] স্পেন্সার
[খ] কাল মার্কস
[গ] ডুর্খেইম
[ঘ] ম্যাক্স ওয়েবার
৮. বিজ্ঞানের অন্যতম মূলভিত্তি কী?
[ক] বস্তুনিষ্ঠতা
[খ] সূত্র
[গ] অনুসন্ধান
[ঘ] পর্যবেক্ষণ
৯. কোন বিষয়কে নবোদ্ভূত শিল্প সমাজের বিজ্ঞান বলা হয়?
[ক] রাষ্ট্রবিজ্ঞান
[খ] সমাজবিজ্ঞান
[গ] ইতিহাস
[ঘ] নৃবিজ্ঞান
১০. মানুষের মুদ্রাদোষ ও এর কারণ সম্পর্কিত আলোচনা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
[ক] সাংস্কৃতিক নৃবিজ্ঞান
[খ] ঐতিহাসিক সমাজবিজ্ঞান
[গ] সামাজিক মনোবিজ্ঞান
[ঘ] সামাজিক জনবিজ্ঞান
১১. বিজ্ঞানের বিশেষ জ্ঞান কীসের ওপর নির্ভরশীল?
[ক] পর্যবেক্ষণ
[খ] মূল্যবোধ
[গ] বৈজ্ঞানিক দৃষ্টিকোণ
[ঘ] সামাজিক রীতিনীতি

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

পরী স্কুলে যাওয়া-আসার পথে একদল ছেলে তাকে উত্ত্যক্ত করে। গান গায়, বিভিন্ন মন্তব্য করে। পরী মানসম্মানের ভয়ে এসব কথা বাসার কাউকে বলতে পারে নাই, প্রতিদিন এ ঘটনার কারণে মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করে।
১২. ডুর্খেইমের দৃষ্টিতে পরীর আত্মহত্যাটি কোন ধরনের?
[ক] সামাজিক
[খ] নৈরাজ্যমূলক
[গ] আত্মকেন্দ্রিক
[ঘ] পরার্থমূলক
১৩. ডুর্খেইমের দৃষ্টিতে ঐ ধরনের আত্মহত্যা কেন সংঘটিত হয়?
[ক] সামাজিক নিয়ন্ত্রণ দুর্বল বলে
[খ] অর্থনৈতিক মন্দার কারণে
[গ] সামাজিক স্বার্থে
[ঘ] গোষ্ঠীর সংহতি দুর্বল হলে
১৪. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের গোড়াপত্তন হয় কীভাবে?
[ক] যুদ্ধ বিগ্রহের মাধ্যমে
[খ] গোত্র সংহতির মাধ্যমে
[গ] রাজনৈতিকভাবে
[ঘ] সাংস্কৃতিক সংহতির মাধ্যমে
১৫. সমাজবিজ্ঞানে সামাজিক প্রতিষ্ঠান বলতে বোঝায়-
i. সামাজিক সংঘকে
ii. কতকগুলো প্রতিষ্ঠিত আচার-আচরণকে
iii. সুসংগঠিতভাবে পরিচালিত কার্যপ্রণালিকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. আঞ্চলিক গোষ্ঠী হলো-
i. সম্প্রদায়
ii. সামাজিক শ্রেণি
iii. রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. কার মতে, স্তরবিন্যাস মূলত শোষণের প্রতীক?
[ক] ওয়েবার
[খ] কাল মার্কস
[গ] মার্গান
[ঘ] ডুর্খেইম
১৮. কোন সমাজকে উন্নত ও অনুন্নত আখ্যা দেওয়ার মানদ- হিসেবে বিবেচনা করা হয়-
i. মাথাপিছু আয় বৃদ্ধি
ii. জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে
iii. শিক্ষা, কৃষি, চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. ‘‘সমাজ ও জীব উভয়ই বিবর্তনশীল’’. উক্তিটি কার?
[ক] এল.টি. হবহাউজ
[খ] হার্বার্ট স্পেন্সার
[গ] টি.বি. বটোমোর
[ঘ] অগবার্ন
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
চৌধুরীদের পরিবারের সকলেই বড়দের সম্মান করে এবং ছোটদের আদর ও সেড়বহ করে। বাড়িতে কেউ এলে সালাম দেয়। কারও সাথে দুর্ব্যবহার করে না।
২০. উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
[ক] লোকরীতি
[খ] প্রথা
[গ] লোকাচার
[ঘ] শিক্ষা
২১. উক্ত বিষয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো-
i. মানুষের গোষ্ঠী জীবন থেকে উদ্ভুত
ii. অপ্রাতিষ্ঠানিকভাবে প্রয়োগ হয়
iii. সমাজভেদে পার্থক্য দেখা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. কোন দেশের বৃদ্ধ নারী-পুরুষদের বৃদ্ধ নিবাসে না পাঠিয়ে গৃহপরিবেশেই সেবা করা হয়?
[ক] জাপানে
[খ] চীনে
[গ] মিয়ানমারে
[ঘ] ফিনল্যান্ডে
২৩. বিনিময় ব্যবস্থা প্রচলন দেখা যায় কোন সময়ে-
[ক] শিল্পযুগে
[খ] কৃষিযুগে
[গ] পশুপালন যুগে
[ঘ] আদিম যুগে
২৪. প্যারেটো কোন দেশের সমাজবিজ্ঞানী?
[ক] ইতালি
[খ] জার্মান
[গ] ফ্রান্স
[ঘ] তিউনিসিয়া
২৫. প্রকৃতপক্ষে জেন্ডার হলো-
[ক] শ্রেণি অসমতা
[খ] বর্ণভিত্তিক অসমতা
[গ] বুদ্ধিভিত্তিক অসমতা
[ঘ] নারী-পুরুষের ভেদাভেদ
নিচের ছকটি দেখে এবং ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
[?] সর্বজনীনতা – আবেগিক ভিত্তি – সীমিত আকার
২৬. ছকে শূন্যস্থানে কোনটি বসবে?
[ক] রাষ্ট্র
[খ] সংঘ
[গ] পরিবার
[ঘ] প্রতিষ্ঠান
২৭. উক্ত বিষয়ের কাজ হচ্ছে-
i. সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেওয়া
ii. সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা
iii. সদস্যদের জৈবিক চাহিদা মিটানো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. কোন ধরনের পরিবারের কারণে পিতামাতার বার্ধক্যকালীন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে-
[ক] মাতৃবাস
[খ] পিতৃবাস
[গ] নয়াবাস
[ঘ] যৌথ পরিবার
২৯. শিশু সামাজিকীকরণে কে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে?
[ক] পিতা
[খ] মাতা
[গ] শিক্ষক
[ঘ] সঙ্গী
৩০. সারা বিশ্বের নাগরিক সমাজ একে অন্যের অতি নিকটে চলে এসেছে.
i. ইন্টারনেটের মাধ্যমে
ii. ডিজিটাল ক্যামেরার মাধ্যমে
iii. বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তরমালা: ১ [ক] ২ [ঘ] ৩ [খ] ৪ [গ] ৫ [গ] ৬ [ক] ৭ [গ] ৮ [ক] ৯ [খ] ১০ [গ] ১১ [ক] ১২ [গ] ১৩ [ঘ] ১৪ [খ] ১৫ [গ] ১৬ [খ] ১৭ [খ] ১৮ [ক] ১৯ [খ] ২০ [গ] ২১ [ঘ] ২২ [ক] ২৩ [গ] ২৪ [ক] ২৫ [ঘ] ২৬ [গ] ২৭ [ঘ] ২৮ [গ] ২৯ [খ] ৩০ [খ]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *