..

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা ইমপিরিয়াল কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.

মডেল টেস্ট
ঢাকা ইমপিরিয়াল কলেজ
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
[ক] মানুষ
[খ] সংস্কৃতি
[গ] সম্প্রদায়
[ঘ] সমাজ
২. ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?
[ক] পরিবার
[খ] রাজনৈতিক সংগঠন
[গ] সম্প্রদায়
[ঘ] রাষ্ট্র
৩. বস্তুগত সংস্কৃতির চরম বিকাশকে কী বলা হয়?
[ক] সভ্যতা
[খ] সমাজ
[গ] সংঘ
[ঘ] সম্প্রদায়
৪. ভূমিদাসরা ভূস্বামী প্রদত্ত জমিতে চাষবাদ করতো-উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?
[ক] আদিম সাম্যবাদী সমাজ
[খ] দাস সমাজ
[গ] সামন্ত সমাজ
[ঘ] পুঁজিবাদী সমাজ
৫. কুষ্টিয়ার বাসিন্দা রনি উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সে শুরুতে ঢাকার মানুষের চাল-চলন, কথাবার্তা দেখে অবাক হলেও আস্তে আস্তে সে নিজেকে মানিয়ে নেয়। অনুচ্ছেদে কীসের পরিচয় দেওয়া হয়েছে?
[ক] সভ্যতা
[খ] সংস্কৃতি
[গ] বিশ্বায়ন
[ঘ] নগরায়ণ
৬. উক্ত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে-
i. পরিবর্তনশীলতা
ii. গতিশীলতা
iii. আদর্শায়িত ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭. সমাজবিজ্ঞানী কুলি গোষ্ঠীকে কয়ভাগে ভাগ করেছেন?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৮. একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?
[ক] সমাজ
[খ] সম্প্রদায়
[গ] সংঘ
[ঘ] গোষ্ঠী
৯. ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে কী বলা হয়?
[ক] সমাজকাঠামো
[খ] সম্প্রদায়
[গ] গোষ্ঠী
[ঘ] দল
১০. মার্কসীয় দর্শন অনুযায়ী মানবসমাজের ইতিহাসে কয় ধরনের সমাজকাঠামো লক্ষ করা যায়?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
১১. অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে একজন সমাজগবেষক গবেষণাকার্য পরিচালনা করেন-
i. গবেষণাধীন এলাকায় অতিথি হিসেবে দীর্ঘদিন বসবাস করে
ii. গবেষণাধীন এলাকার ভাষা আয়ত্ত করে
iii. কারো কাছ থেকে এলাকা সম্পর্কে জেনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
মি. ক বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান থেকে, এদেশে উচ্চ জন্মহারের জন্য অশিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।
১২. মি. ক এর আলোচ্য বিষয়টি সমাজবিজ্ঞান
এর কোন শাখার অন্তর্ভুক্ত?
[ক] শিক্ষার সমাজবিজ্ঞান
[খ] সামাজিক জনবিজ্ঞান
[গ] পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সাংস্কৃতিক সমাজবিজ্ঞান
১৩. সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান কখন আত্মপ্রকাশ করে?
[ক] অষ্টাদশ শতাব্দীর শুরুতে
[খ] অষ্টাদশ শতাব্দীর শেষে
[গ] ঊনবিংশ শতাব্দীর শুরুতে
[ঘ] উনবিংশ শতাব্দীর মধ্যভাগে

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা ইমপিরিয়াল কলেজ

১৪. “The Prince” গ্রন্থের লেখক কে?

[ক] হব্স
[খ] লক্
[গ] ম্যাকিয়াভেলি
[ঘ] রুশো
১৫. হানটিংটনের গবেষণা মতে কত ডিগ্রি তাপমাত্রায় মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি?
[ক] ৩০ ডিগ্রি ফাঃ
[খ] ৪০ ডিগ্রি ফাঃ
[গ] ৫০ ডিগ্রি ফাঃ
[ঘ] ৬০ ডিগ্রি ফাঃ
১৬. ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার ওপর বিশেষ প্রভাব রাখে?
[ক] ঋতু
[খ] বনাঞ্চল
[গ] বৃষ্টি
[ঘ] তাপমাত্রা
১৭. প্রগতির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
[ক] মাথাপিছু আয় বৃদ্ধি
[খ] সবার জন্য শিক্ষা কর্মসূচি
[গ] কৃষিতে প্রযুক্তি ব্যবহার
[ঘ] নিম্নবিত্তের জীবনে পরিবর্তন
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও :
দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম- ১. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক, ২. সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু।
১৮. অনুচ্ছেদের ১ ও ২ নং শিরোনাম সমাজজীবনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করে?
[ক] ভৌগোলিক
[খ] জৈবিক
[গ] সাংস্কৃতিক
[ঘ] সামাজিক
১৯. সামাজিকীকরণ বলতে বোঝায়-
[ক] পরিবারে বসবাস করার শিক্ষা
[খ] বিদ্যালয়ের রীতিনীতি আয়ত্ত করার শিক্ষা
[গ] একজন সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া
[ঘ] সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া
২০. বিশ্বায়ন কী?
[ক] মানুষের এক ধরনের অভিযোজন কৌশল
[খ] কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ
[গ] তথ্য ও প্রযুক্তির প্রসার
[ঘ] শ্রমের প্রবাহ
২১. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক একক কোনটি?
[ক] পরিবার
[খ] গোষ্ঠী
[গ] রাষ্ট্র
[ঘ] সম্প্রদায়
২২. “Ancient Society” গ্রন্থের লেখক কে?
[ক] রবিন ফক্স
[খ] রবার্টসন
[গ] লুইস হেনরি মর্গান
[ঘ] কার্ল মার্কস
২৩. পলিজিনি শব্দের অর্থ কী?
[ক] অনেক পুরুষ
[খ] অনেক শিশু
[গ] একজন মহিলা
[ঘ] অনেক মহিলা
২৪. মাতৃসূত্রীয় পরিবার কাদের মধ্যে পরিলক্ষিত হয়?
[ক] গারো
[খ] সাঁওতাল
[গ] চাকমা
[ঘ] মনিপুরী
২৫. কলেজের অধ্যক্ষ মহোদয়ের কর্তৃত্ব কোন ধরনের কর্তৃত্ব?
[ক] বৈধ কর্তৃত্ব
[খ] ঐতিহ্যগত কর্তৃত্ব
[গ] সম্মোহনী কর্তৃত্ব
[ঘ] যুক্তিসঙ্গত আইনগত কর্তৃত্ব
২৬. আসাবিয়া হলো-
i. এক ধরনের আদর্শভিত্তিক অনুভূতি
ii. সামাজিক সার্বভৌমত্ব
iii. পারিবারিক বা গোত্র বন্ধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২৭. দৃষ্টবাদী স্তর বলতে বোঝায়?
[ক] সমাজ ও রাষ্ট্রের যে স্তরে ধর্মের প্রভাব বেশি
[খ] যে স্তরে মানুষের দৃষ্টি প্রকৃতি ও বাস্তবতার দিকে ধাবিত হয়
[গ] সমাজব্যবস্থায় বৈজ্ঞানিক চিন্তাচেতনা প্রাধান্য পাবে
[ঘ] যে স্তরে যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে
২৮. এমিল ডুর্খেইমের মতে আত্মহত্যা কি ধরনের ঘটনা?
[ক] ব্যক্তিগত
[খ] সামাজিক
[গ] মনস্তাত্ত্বিক
[ঘ] অর্থনৈতিক
২৯. শ্রেণি শোষণবিহীন সমাজ কোনটি?
[ক] পুঁজিবাদ
[খ] সামাজিক
[গ] সাম্যবাদ
[ঘ] দাসপ্রথা
৩০. ‘সমাজ অর্থ সহযোগিতা’. উক্তিটি কার?
[ক] ডেভিড পোপেনো
[খ] ম্যাকাইভার
[গ] ওয়েবার
[ঘ] ডুর্খেইম
উত্তরমালা: ১ [ঘ] ২ [খ] ৩ [ক] ৪ [গ] ৫ [খ] ৬ [ক] ৭ [ক] ৮ [খ] ৯ [ক] ১০ [ঘ] ১১ [ক] ১২ [খ] ১৩ [ঘ] ১৪ [গ] ১৫ [খ] ১৬ [ক] ১৭ [গ] ১৮ [ক] ১৯ [ঘ] ২০ [গ] ২১ [ক] ২২ [গ] ২৩ [ঘ] ২৪ [ক] ২৫ [ঘ] ২৬ [গ] ২৭ [গ] ২৮ [খ] ২৯ [খ] ৩০ [খ]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *