..

HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর হলি ক্রস কলেজ pdf download

হলি ক্রস কলেজ, ঢাকা
পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১২৯
সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer
১. বঙ্কিমতার অর্থ-
[ক] প্রয়োজনীয়তার অভাব

[খ] সুসামঞ্জস্যের অভাব
[গ] অসমতার অভাব

[ঘ] পরিঘাতের অভাব
উত্তর: [খ] সুসামঞ্জস্যের অভাব
২. কোনো তথ্যসারির প্রথম ও তৃতীয় চুতর্থকের গাণিতিক গড়কে কী বলে?
[ক] মিডরেঞ্জ

[খ] মিডহিঞ্জ
[গ] রেঞ্জ

[ঘ] মধ্যমা
উত্তর: [খ] মিডহিঞ্জ
৩. নিচের তথ্যগুলো লক্ষ কর-
i. পরিঘাত নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে
ii. শোধিত পরিঘাতের অপর নাম কেন্দ্রিয় পরিঘাত
iii. μ একটি গ্রিক অক্ষর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii

[খ] i ও iii
[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
⬔ নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
২, ১, ০, ৫, – ৬, ৭, – ৪
৪. তথ্যগুলোর ১ম চতুর্থক কত হবে?
[ক] – ৪

[খ] ৪
[গ] ৫

[ঘ] ৬
উত্তর: [ক] – ৪
৫. তথ্যগুলোর মধ্যমা নিচের কোনটি?
[ক] ১

[খ] ৪
[গ] ৫

[ঘ] ৬
উত্তর: [ক] ১
৬. x ও y এর ৪ জোড়া মান নিচে দেওয়া হলো-
x: ১০, ১২, ১৫, ২০।
y: ৩, ৩, ৩, ৩।
x ও y চলকের মাঝে কোন ধরনের সংশ্লেষ বিদ্যমান:
[ক] পূর্ণ ধনাত্মক

[খ] পূর্ণ ঋণাত্মক
[গ] শূন্য

[ঘ] কোনটিই নয়
উত্তর: [গ] শূন্য
⬔ নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
এ বছর প্রচন্ড খরার কারণে আখের উৎপাদন হ্রাস পেয়ে হঠাৎ করে চিনির দাম বেড়ে যায়। চিনির দাম বাড়ার কারণে চায়ের দাম বেড়ে যায়। কেননা উৎপাদন ও দাম পরস্পর সম্পর্কযুক্ত।
৭. আখের উৎপাদনের সাথে চিনির দামের-
[ক] ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান
[খ] ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান
[গ] শূন্য সংশ্লেষ বিদ্যমান
[ঘ] কোনটিই নয়
উত্তর: [খ] ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান
৮. উদ্দীপকের আলোকে চিনি ও চায়ের মধ্যে বিদ্যমান সহভেদাঙ্কের মান-
[ক] শূন্য

[খ] এক
[গ] দুই

[ঘ] তিন
উত্তর: [ক] শূন্য
৯. সহজ ক্রম সংশ্লেষাঙ্ক নির্ণয়ের সূত্র নিচের কোনটি?
[ ক] 6Σdi²/n(n-1)
[খ] 1 -6Σdi²/n(n²-1)
[গ] 1 +6Σdi²/n(n²-1)
[ঘ] 1 -6Σdi/n(n²-1)
উত্তর: [খ] 1 -6Σdi²/n(n²-1)
১০. সময়ের সাথে সম্পর্কিত যেকোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাস নিচের কোনটি?
[ক] বিস্তার

[খ] কালীন সারি
[গ] স্বাধীন চলক

[ঘ] সংশ্লেষাঙ্ক
উত্তর: [খ] কালীন সারি
১১. কালীন সারির উপাদান কয়টি?
[ক] ৩

[খ] ৪
[গ] ৫

[ঘ] ৬
উত্তর: [খ] ৪
১২. বাংলাদেশের সর্ববৃহৎ পরিসংখ্যানিক প্রতিষ্ঠান নিচের কোনটি?
[ক] BBS

[খ] BRRT
[গ] BARD

[ঘ] BIDS
উত্তর: [ক] BBS
HSC পরিসংখ্যান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - হলি ক্রস কলেজ, ঢাকা
১৩. বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে?
[ক] ১৯৬০

[খ] ১৯৭৪
[গ] ১৯৭৫

[ঘ] ১৯৮০
উত্তর: [খ] ১৯৭৪
১৪. পরিসংখ্যানের জনক কে?
[ক] বাউলী

[খ] আর.এ. ফিশার
[গ] হোরেস সেক্রিস্ট

[ঘ] কার্ল পিয়ারসন
উত্তর: [খ] আর.এ. ফিশার
১৫. গুণ ও ভাগ করা যায়-
i. শ্রেণিসূচক পরিমাপনে
ii. ক্রমিকসূচক পরিমাপনে
iii. আনুপাতিক পরিমাপনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii

[খ] i ও iii
[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
১৬. কাঁচা তথ্যকে সংক্ষিপ্ত ও বিশ্লেষণ উপযোগী করার প্রক্রিয়াই হলো-
[ক] সিদ্ধান্ত গ্রহণ

[খ] মন্তব্য
[গ] তথ্য উপস্থাপন

[ঘ] ত্রুটি সংশোধন
উত্তর: [গ] তথ্য উপস্থাপন
১৭. একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনে কয়টি কলাম থাকে?
[ক] ৩

[খ] ৪
[গ] ৫

[ঘ] ৬
উত্তর: [গ] ৫
১৮. যে লেখচিত্রের সাহায্যে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশনকে উপস্থাপন করা হয়, তাকে কী বলে?
[ক] গণসংখ্যা রেখা

[খ] আয়তলেখ
[গ] গণসংখ্যা বহুভুজ

[ঘ] অজিভ রেখা
উত্তর: [ঘ] অজিভ রেখা
১৯. পাই চিত্রের অপর নাম-
i. পাই চার্ট
ii. কৌণিক নকশা
iii. বৃত্তাকার চিত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii

[খ] i ও iii
[গ] ii ও iii

[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
২০. ব্যাংকের সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, জনসংখ্যার হ্রাস-বৃদ্ধির হার, আনুপাতিক হার নির্ণয়ে ব্যবহৃত হয়-
[ক] গাণিতিক গড়

[খ] তরঙ্গ গড়
[গ] জ্যামিতিক গড়

[ঘ] প্রচুরক
উত্তর: [গ] জ্যামিতিক গড়
২১. আয়তলেখ হতে নিচের কোনটি নির্ণয় করা সম্ভব?
[ক] গড়

[খ] মধ্যমা
[গ] প্রচুরক

[ঘ] ভেদাঙ্ক
উত্তর: [গ] প্রচুরক
২২. কোনো চলকের গড় ১৫ এর প্রতিটি মানকে ৫ দ্বারা গুণ করে ২০ যো

[গ] করলে নতুন চলকের গড় কত হবে?

[ক] ৪

[খ] ৭৫
[গ] ৯০

[ঘ] ৯৫
উত্তর: [ঘ] ৯৫
⬔ নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
একজন ছাত্রের সাপ্তাহিক পরীক্ষার পাঁচ বিষয়ের প্রাপ্ত নম্বর ১৬, ১২, ১৪, ১৫, ১৮।
২৩. প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নিচের কোনটি?
[ক] ১২

[খ] ১৫
[গ] ১৬

[ঘ] ১৭
উত্তর: [খ] ১৫
২৪. প্রাপ্ত নম্বরের ভেদাঙ্ক নিচের কোনটি?
[ক] ৩

[খ] ৪
[গ] ৬

[ঘ] ১৫
উত্তর: [খ] ৪
২৫. Σx1 = ১৫০, n = ১৫ এবং σ = ১০ হলে CV = ?
[ক] ৫০%

[খ] ৮৫%
[গ] ৯৫%

[ঘ] ১০০%
উত্তর: [ঘ] ১০০%
পরিসংখ্যান ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
HSC Statistics 1st Paper pdf download
MCQ
Question and Answer


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *