..

সত্যবাদিতা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

সত্যবাদিতা

[সি. বো. ১৫]
প্রকৃত মানুষ হতে হলে যেসব নৈতিক গুণ থাকা আবশ্যক তার মধ্যে সত্যবাদিতা অন্যতম। সত্যবাদিতা একটি পবিত্র গুণ। যে ব্যক্তি সত্য কথা বলে তার পক্ষে অন্যায় কাজ করা অসম্ভব। সত্য বললে মানুষের জীবনযাপন অনেক সহজ হয়ে যায় এবং সে পাপ-পঙ্কিলতা থেকে দূরে থাকতে পারে। যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নেয় সে একটি চক্রে আবদ্ধ হয়ে পড়ে। একটি মিথ্যা লুকানোর জন্য তাকে আরও অনেক মিথ্যা বলতে হয়। ফলে সে অনবরত নানা পাপকাজে লিপ্ত হয়। ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে মিথ্যা বলতে হয়। কিন্তু জীবনকে সুখ ও শান্তিময় করে তুলতে মিথ্যার আশ্রয় নেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। সত্য পথে থাকলেও নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় মানুষকে। তবুও কোনো অবস্থাতেই সত্যের পথ ত্যাগ করা সমীচীন নয়। সত্যবাদিতা মানুষকে সাফল্যের চূড়ায় আরোহণ করতে সাহায্য করে। শত বাধার সম্মুখীন হয়েও যে ব্যক্তি সত্যকে অবলম্বন করে পথ চলে সে সকলের কাছে প্রিয় হয়। তার ইহকাল ও পরকাল উভয়ই সুখের হয়। সত্যবাদিতার সাহায্যে কঠিন থেকে কঠিনতর কাজও সহজে সমাধান করা যায়। তাই সব অবস্থাতেই সত্যবাদিতাকে আশ্রয় করা উচিত।

সত্যবাদিতা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

Similar Posts

  • সড়ক দুর্ঘটনা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    সড়ক দুর্ঘটনা [চ. বো. ১৫] সাম্প্রতিককালের অন্যতম জাতীয় সমস্যা হলো সড়ক দুর্ঘটনা। নিরাপদ জীবনযাপনের ক্ষেত্রে বিরাট হুমকি হয়ে দাঁড়ায় এটি। প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। পত্রিকা ওল্টালেই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার বীভৎস সব খবর আমাদের চোখে পড়ে। সড়ক দুর্ঘটনার ফলে মানবসম্পদের অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের (এআরসি) গবেষণা অনুযায়ী আমাদের দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায়…

  • পিতা-মাতা | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    পিতা-মাতা সন্তানের নিকট পিতা-মাতার স্থান সবার ওপরে। পিতা-মাতার মতো প্রিয় ও শ্রদ্ধাভাজন সন্তানের কাছে আর কেউ নেই। পিতা-মাতাই সন্তানের সবচেয়ে বড় শুভাকাক্সক্ষী ও সবচেয়ে আপন। তাঁদের নিকট সন্তানরা এত বেশি ঋণী যে, এ ঋণ জীবনে শোধ করা সন্তানদের পক্ষে সম্ভব নয়। পিতা-মাতার কারণেই সন্তান এ পৃথিবীতে আসতে পারে। জন্মের পর মায়ের কোলই সন্তানের প্রধান আশ্রয়।…

  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    বাংলাদেশের মুক্তিযুদ্ধ  [ব. বো. ১৫] মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়। ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করে প্রাণপ্রিয় স্বাধীনতা। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে যে স্বাধীনতা তাকে চিরসমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা জোগাবে চিরদিন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করলেও প্রকৃত মুক্তি আসেনি বাঙালি জাতির।…

  • বই পড়া | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    বই পড়া [য. বো. ১৫] বই হলো জ্ঞানের আধার। জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়া সর্বাপেক্ষা উত্তম কাজ। অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান বই পড়ার মাধ্যমেই আমরা পেয়ে থাকি। মানুষের মেধা ও মননের বিকাশ সাধনের অন্যতম মাধ্যম হলো বই। সকল কালের এবং সকল দেশের ঘটনা লিপিবদ্ধ রয়েছে বইয়ের প্রতিটি পাতায়। মানুষের…

  • স্বেচ্ছায় রক্তদান | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    স্বেচ্ছায় রক্তদান মানুষ সামাজিক জীব। পরের কল্যাণে নিজে উৎসর্গ করে জীবনকে সার্থক করার সুযোগ কেবল মানুষই পায়। বর্তমান সময়ে স্বেচ্ছায় রক্তদান মানুষের কল্যাণ করার এক চমৎকার সুযোগ হয়ে ধরা দিয়েছে মানুষের কাছে। রক্ত মানবদেহের অপরিহার্য একটি উপাদান। রক্ত থাকলেই মানুষের দেহ সজীব ও সক্রিয় থাকে। কিন্তু রক্তের ঘাটতি হলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে। সুস্থ ব্যক্তির…

  • কম্পিউটার | অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র

    কম্পিউটার বিবর্তনের সোপান বেয়ে আসে সভ্যতা। এর ফলে সৃষ্টি হয় নানা বিস্ময়কর জিনিস। বর্তমানে আমরা কম্পিউটারের যুগে উত্তীর্ণ হয়েছি। কম্পিউটার যুগ বলতে বোঝায় কম্পিউটার নিয়ন্ত্রিত যুগ। আর কম্পিউটার হচ্ছে এমন একটি যন্ত্র, যা মানুষের মস্তিষ্কের বিকল্প। কম্পিউটার ক্ষুদ্র-বৃহৎ সকল কাজ অনুগত ভৃত্যের মতো হুকুম তামিল করতে সদা প্রস্তুত। কম্পিউটারের মাধ্যমে জীবনযাত্রার সকল পর্যায়ের অত্যন্ত জটিল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *